করোনা সংক্রমণ হচ্ছে ঊর্ধ্বমুখী, নিজেকে সুরক্ষিত রাখতে পালন করুন এই নিয়ম গুলি…

দেখতে চলে এলো নতুন বছর কিন্তু সেইসঙ্গে ঘনিয়ে আসল বিপদ। দেশে করোনা সংক্রমণ আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মহারাষ্ট্র এবং দিল্লিতে অবস্থা খুবই খারাপ। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন যেভাবে গোটা দেশে ছড়িয়ে পড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।এই অবস্থায় আপনাকে সুরক্ষিত থাকতে কতগুলো নিয়ম পালন করতে হবে। দেখে নিন এক ঝলকে সেই নিয়ম গুলো…

ভিড় এড়িয়ে চলুন:

এখন কোন জায়গায় জনসমাগম হলে সেই জায়গা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। করোনা থেকে বাঁচতে হলে আপনাদেরকে ভিড় এড়িয়ে চলতে হবে। আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় নিজেরাই বুঝতে পারছেন না যে তারা আক্রান্ত তাই এই সময় লোকজনের সংস্পর্শ থেকে নিজেকে বাঁচিয়ে চলা উচিত।

জ্বর হলে অবহেলা করবেন না: অনেকে এই সময় জ্বর হলে শীতকালের জ্বর বলে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। জ্বর হলে লক্ষ্য রাখুন পাশাপাশি কাশি, গলা ব্যথা, ক্লান্তি, অরুচির মত অন্য কোনও উপসর্গ আছে কিনা। যদি থাকে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বাইরের জামা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না: অনেকেই আছেন যারা বাইরে জামা কাপড় পরে ঘরে এসে বিছানার উপর বসে পড়ছেন। এই কাজটি কখনোই করবেন না। বাইরে থেকে ফিরেই জামা কাপড় ছেড়ে ফেলবেন। প্রয়োজনে ধুয়ে ফেলবেন।

অবশ্যই মাস্ক পরুন:

সুস্থ থাকতে অবশ্যই মাস্ক পরুন। মাস্ক ছাড়া কখনই রাস্তাঘাটে বেরোবেন না। বাইরে থেকে কেউ বাড়িতে এলে অবশ্যই মাস্ক পরে থাকুন।

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন:
রাস্তাঘাটে তো বটেই, এমনকি বাড়িতেও কিছুক্ষণ অন্তর অন্তর ব্যবহার করুন স্যানিটাইজার। বাড়িতে অতিথি এলে তাঁদেরকে ঘরে বসানোর আগে স্যানিটাইজার মেখে নিতে বলুন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর