সামান্য বানান লিখতে পারলেন না মাসে ৫০ হাজার টাকা পাওয়া সরকারি স্কুলের শিক্ষক! তা দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের

শিক্ষক শিক্ষিকা হলেন আমাদের সমাজের ধারক ও বাহক। তারা আমাদেরকে যা শেখানো তাই পরবর্তীকালে আমরা জীবনে উপজীব্য করে চলি। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের ন্যূনতম শিক্ষা দান না করতে পারেন তখন তা ব্যর্থতার স্বরূপ হয়ে দাঁড়ায়। এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে চোখ কপালে উঠেছে সকল নেটিজেনদের।

পাঞ্জাবের ঘাল্লু জেলায় একটি সরকারি স্কুল পরিদর্শনে আসেন সেখানকার পরিদর্শক ইশা কালিয়া। স্কুলের পঠন পাঠন খতিয়ে দেখতে এসেছিলেন তিনি।ছাত্র-ছাত্রীদের বেশ কিছু প্রশ্ন করেন এবং সেইসঙ্গে ম্যাপে বিভিন্ন জায়গা দেখিয়ে তাদের জিজ্ঞাসা করেন এগুলি কোন স্থান। অধিকাংশ ছাত্র-ছাত্রী কোন উত্তর দিতে পারেনি।

এর পরেই ঘটে আসল ঘটনা যা দেখে অবাক হয়ে যান ইশা।ওই স্কুলের প্রিন্সিপাল সহ বাকি শিক্ষক-শিক্ষিকারা বলতে পারলেন না একটা সহজ বানান। বানান বলতে না পারার কারণে দিলেন নানারকম সাফাই।প্রথমে স্কুলের প্রিন্সিপালকে বোর্ডে “গ্রামার” বানানটি লিখতে বলা হলে তিনি সেটি ভুল লেখেন।তাকে বারবার জিজ্ঞাসা করা হল তিনি কি ঠিক লিখেছেন? তিনি বারবার বলে যান যে তিনি ঠিক লিখেছেন।

পরে তখন তাকে জানানো হয় যে তিনি বানানটি ভুল লিখেছেন। তখন তিনি বিভিন্ন রকম সাফাই দিতে থাকেন এবং বলতে থাকেন যে তিনি বিএসসি বিএড করে এসেছেন! স্কুলের আরেক শিক্ষককে একই বানান লিখতে দেওয়া হলে তিনিও একই ভুল করেন। কারণ হিসেবে তিনি জানান তিনি যেহেতু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাই তার ইংরেজি দুর্বল। এই ভিডিও দেখে এখন চোখ কপালে উঠে গেছে নেটিজেনদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles