আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কতইনা ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিও গুলো দেখে আমরা কখনো মজা পাই আবার কখনো ভয়ে শিউরে উঠে। মোটামুটি ফেসবুক যদি একবার আমরা করা শুরু করি ভিডিও দেখেই আমাদের সময় কেটে যায়। এই এখন যেমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়েছে যা দেখে সাধারণ মানুষ বেশ মজা পেয়েছেন।
ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি কোন হাসপাতালে ভিডিও।সেখানে একজন নার্স একজন সদ্যজাত এর সঙ্গে কথা বলছেন। আসলে কথা বলছেন বললে ভুল হবে, সেই সদ্যোজাতকে আসলে সেই নার্সটি কিছু একটি বোঝাচ্ছেন। এবার হয়তো আপনি ভাববেন যে একদিনের শিশুকে এই নার্সটি কী বোঝাচ্ছেন?
সদ্যজাত শিশুটিকে নার্স বোঝাচ্ছেন, ‘বুঝেছি তোমার খিদে পেয়েছে। খাবার দেওয়া হবে একটু পরেই। একদম এরকম শান্ত থাকবি, মাকে একদম জ্বালাবি না। গুড বয় না তুই, ঠিক এরকম শান্ত থাকবি। বোঝাচ্ছি তো তোকে, বকছি না তো’। আর বাচ্চাটিও নার্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে ছিল। মনে হচ্ছে যেন সেই নার্সের কথা সে কত বুঝছে।
সদ্যোজাত শিশুর সঙ্গে নার্সের এই ভিডিও দেখে নেটদুনিয়া ভালই মজা পেয়েছে।তাই এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি বেশি।





