সিএএ-র প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূল-এ জেলা পরিষদের সভাধিপতি।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়েই চলছে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভের ফলে দেশের সর্বত্রই জ্বলছে আগুন। এবার দেশজুড়ে আন্দোলনের মধ্যেই সিএএ-র প্রতিবাদে দলত্যাগ করলেন বিজেপি নেত্রী।

দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লেখান কিন্তু মাত্র ৬ মাসের মধ্যেই বিজেপি ত্যাগ করে পুনরায় ঘাসফুল শিবিরে ফিরে এলেন তিনি।

রবিবার লিপিকা রায়ের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিয়ে তাঁকে পুনরায় দলে স্বাগত জানালেন তৃণমূলের বালুরঘাট জেলা সভানেত্রী তথা নাট্যকার অর্পিতা ঘোষ। যদিও সিএএ-র প্রতিবাদে লিপিকা রায়ের দলত্যাগের কথা অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদের জন্য নয়, তৃণমূল কর্মীদের চাপেই ফের তৃণমূলে ফিরলেন লিপিকা। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর