মাসের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তদের! এক ধাক্কায় ২৫০ টাকা বেড়ে গেল গ্যাসের দাম

মাসের শুরুতেই ভোগান্তি। এক ধাক্কায় ২৫০ টাকা দাম বাড়ল গ্যাসের। তবে সাধারণ রান্নার গ্যাসের নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। এর ফলে সাধারণ মানুষের হেঁশেল আপাতত প্রভাবিত না হলেও এর জেরে যে হোটেল, রেস্তোরাঁর মালিকরা বেশ সমস্যায় পড়বে, তা বলাই বাহুল্য।

জাতীয় তেল মার্কেটিং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ, পয়লা এপ্রিল থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। সাধারণত, প্রতি মাসের শুরুর দিন বাজারে দাম বাড়ে এলপিজি সিলিন্ডারের। কিন্তু এক ধাক্কায় এতটা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় দেশের সাধারণ মানুষ।

এর আগের দু’মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পায়। গত মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ১০৫ টাকা। আবার ফেব্রুয়ারি মাসে দাম বৃদ্ধি পায় ৩৪৯ টাকা। ২২শে মার্চ অর্থাৎ আগের অর্থবর্ষের শেষের দিকে গ্যাসের দাম কেজি প্রতি ৯ টাকা হ্রাস পেয়েছিল।

এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ২,৩৫১ টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম ২,৪০৬ টাকা। চেন্নাই শহরে রান্নার গ্যাসের দাম হল ২,৪০৬ টাকা। তিন মহানগরীতেই বিপুল দামে বিক্রি হচ্ছে এই বাণিজ্যিক গ্যাস।

তবে মধ্যবিত্তদের স্বস্তি যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায়নি। রান্নার গ্যাসের সঙ্গে বাণিজ্যিক গ্যাসের পার্থক্যটা ঠিক কোথায়? রান্নার গ্যাস ব্যবহার করেন সাধারণ গৃহস্থালির মানুষ। আর বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয় হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানে।

এবার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম ২৫০ টাকা বেড়ে যাওয়ার ফলে কী তাহলে হোটেল, রেস্তোরাঁতে খাবারের দামও বৃদ্ধি পাবে? তবে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে গ্যাসের দামের বৃদ্ধির উপর খাবারের দামবৃদ্ধি নির্ভর করে না। খাবারের দাম বাড়ানোর ক্ষেত্রে অন্যরকমভাবে ভাবেন দোকানীরা।

আরও অন্যান্য খবর