হলে চলছে কেজিএফ টু, পাশের সিটে চরম ইন্টুপিন্টু! সইতে না পেরে যুগলের বিরুদ্ধে থানায় অভিযোগ এই ব্যক্তি

বড় হলে সিনেমা দেখতে গিয়ে একপ্রকার হয়রানির শিকারই হতে হল এক ব্যক্তিকে। ওই ব্যক্তির পাশের সিটে বসেই এক যুগল যা ঘটনা ঘটাচ্ছিলেন, তাতে বেশ অস্বস্তিতে পড়ে যান ওই ব্যক্তি। নিজের এই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সেই ব্যক্তি।

প্রথমেই তিনি লেখেন, “নামকরা সিনেমাহল, হল অন্ধকার হতেই পর্দায় দেখতে পাব KGF Chapter 2 -এর Yash-কে। হৃৎপিণ্ডটা লাফালাফি করছিল, কী হয়, কী হয়! কিন্তু, হলটা কী? অন্ধকার হলে হঠাৎ করে যেন কাম দেবতা ভর করেছিল এক যুগলের উপর। সে কী উদ্দাম প্রেম রে বাবা। সিনেমার পিণ্ডি চটকে রেখে দিল”।

বেশ আক্ষেপের সুরেই সেই ব্যক্তি বলেন, “ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে এই সিনেমা দেখতে গিয়েছিলাম। করোনা, লকডাউন একের পর এক ধাক্কায় আমার বহুদিন সিনেমা দেখা হয়নি। KGF নিয়ে প্রচুর উৎসাহ ছিল। ছুটির দিনে তাই আশা নিয়ে হলে গিয়েছিলাম। কিন্তু, হলে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলাম”।

কিন্তু ঠিক কী ঘটেছিল?

ওই ব্যক্তির কথায়, “আমার পাশের দুটো আসনে যুগল বসেছিল। কিন্তু, হঠাৎ দেখি তাঁরা একপ্রকার সঙ্গমে লিপ্ত। চরম অস্বস্তি। এত খারাপ অভিজ্ঞতা হবে স্বপ্নেও ভাবতে পারিনি। শারীরিক চাহিদা থাকা অস্বাভাবিক নয়। কিন্তু, সিনেমা হলে আরও অনেকে থাকে। সকলের দিকটিই ভেবে দেখা উচিত। হলের তরফেও দেখলাম না আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে”। ওই ব্যক্তির কথায় নামী এক সিনেমা হলে গিয়ে এমন পরিস্থিতিতে যে তাঁকে পড়তে হবে, তা তিনি কল্পনাও করতে পারেন নি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ওই ব্যক্তি।

এই অভিযোগ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে অতীন্দ্র মাল্টিপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করা হলে হলের মালিক জানান, “এই ধরনের কোনও অভিযোগ আমার সামনে আসেনি। সিনেমা চলাকালীন কেউ যাতে ভিডিয়ো করতে না পারে বা অন্যান্য কোনও অসামাজিক কাজ না হয় সেজন্য একজন সুরক্ষাকর্মী সারাক্ষণ মোতায়েন থাকে। সেক্ষেত্রে এই ধরনের কোনও ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে”।

ওই ব্যক্তির পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে স্থানীয় থানায় এখনও এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে অভিযোগ জমা পড়লে সেই ভিত্তিতে অনুসন্ধান শুরু করবে পুলিশ, এমনটাই জানানো হয়েছে।

RELATED Articles