ধর্মান্তরের জন্য হিন্দুদের উপর চাপ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কালিয়াচকের আইসি-র বিরুদ্ধে, প্রতিবাদে হিন্দু মহিলারা

মালদহের কালিয়াচকে হিন্দুদের উপরব চাপ প্রয়োগ করা হচ্ছে ধর্মান্তরের জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল কালিয়াচক থানার আইসি-র বিরুদ্ধে। এই ঘটনার জেরে প্রতিবাদে নামলেন হিন্দু মহিলারা।

আসল, গতকাল, রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। সেই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে কিছু মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে রয়েছেন। তাদের কোনও প্ল্যাকার্ডে লেখা, “কালিয়াচক থানার আইসি আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বলছে। বিভিন্নভাবে চাপ দিচ্ছে যাতে আমরা মুসলিম হই। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করতে চাই না”।

আবার কোনও প্ল্যাকার্ডে তারা দাবী করেছেন যে ধর্মান্তরের জন্য রাজি না হওয়ার হিন্দু পুরুষদের গ্রেফতার করেছে পুলিশ। কোনও প্ল্যাকার্ডে মহিলারা তাদের স্বামীকে ফেরত পাওয়ার দাবী তুলেছেন। সুকান্ত মজুমদারের এই পোস্ট শেয়ার হতে রাজ্যজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

নিজের এই দীর্ঘ পোস্টে ছবি দেওয়ার পাশাপাশি সুকান্ত মজুমদার লেখেন, “পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার আইসি সাহেব এলাকার কিছু গরীব হিন্দু পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। এরই প্রতিবাদে ধরনায় বসেন উক্ত পরিবারের মহিলা এবং শিশুরা। তাঁদের আরও অভিযোগ তাদের পরিবারের পুরুষ সদস্যদের গ্রেপ্তার করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়। এছাড়াও ঐ এলাকায় পূর্বে দুজন হিন্দুকে বলপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। গনতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান অনুসারে চলে এবং সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ ভারতের প্রত্যেকটি নাগরিককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের অর্থাৎ ক্ষমতায় বসে থাকা সরকারের। সেখানে একজন সরকারি পুলিশ অফিসার যিনি থানার ইন্সপেক্টর তিনি কীভাবে ধর্মান্তরিত হবার জন্য কোনো মানুষকে চাপ দিতে পারেন? এটা পুরোপুরি শাস্তিযোগ্য অপরাধ”।

ধর্মান্তরের জন্য হিন্দুদের উপর চাপ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কালিয়াচকের আইসি-র বিরুদ্ধে, প্রতিবাদে হিন্দু মহিলারা

এখানেই শেষ নয়। তিনি আরও লেখেন, “পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই, শিল্প নেই, সুশাসন নেই, বাক্ স্বাধীনতা নেই এছাড়াও নানান সমস্যা আছে তাই বলে সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতা টুকুও থাকবে না? এই ঘটনা চোখে আঙুল দিয়ে ভাবতে বাধ্য করছে তৃতীয়বারের ক্ষমতালাভের পর কিছু নিষিদ্ধ গোষ্ঠী ক্ষমতার অলিন্দে থেকে মুখোশের আড়ালে তাদের স্বার্থ কায়েম করতে চাইছে না তো? সরকারকে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এই পরিবার গুলোর অভিযোগ প্রশাসনকে যথাযথ গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। না হলে আগামিদিনে বিজেপি পথে নেমে এর প্রতিবাদ করবে”। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কালিয়াচক থানার আইসি-র কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও অন্যান্য খবর