ডি বাপি বিরিয়ানি। ব্যারাকপুর তো বটেই, কলকাতার মানুষও এক নামে চেনে এই দোকান। দারুণ স্বাদের বিরিয়ানির জন্য ইতিমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছে এই দোকান। প্রতিদিনই কয়েকশো মানুষের ভিড় জমে এই দোকানে। কিন্তু এবার এই দোকানের সামনেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।
আজ, সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ভিড় হতে শুরু করেছিল এই বিরিয়ানির দোকানে। অভিযোগ, ঠিক সেই সময়ই তিনজন ব্যক্তি আসে বাইকে চড়ে। পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। এর জেরে আহত হন দু’জন। গুলি চালিয়েই সঙ্গে সঙ্গে হাওয়া আততায়ীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, রোজকার মতো এদিনও দোকানে ভালোই মানুষের আনাগোনা চলছিল। দোকানের সামনে বেশ ভিড়ও ছিল। এরই মধ্যে তিনজন বাইকে চড়ে আসে ও পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়েই তক্ষুনি পালায়।
গুলিতে আহত হয়েছেন দু’জন। তারা ওই দোকানেরই কর্মী বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত স্থানীয় বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাদের। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে সেই তিন ব্যক্তি কারা বা কী কারণে এমন ঘটনা তারা ঘটাল, তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এলাকাবাসীদের কথায়, আততায়ীদের মুখ ঢাকা ছিল। তাই তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দোকানের মালিক জানিয়েছেন যে এমন ঘটনা নতুন নয়। এর আগেও ৭-৮ বছর আগে তাঁর দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল। তবে এই ঘটনা কোনও ব্যবসায়িক শত্রুতার কারণে, নাকি অন্য কোনও উদ্দেশ্যে তা দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!