গতকাল থেকেই জল্পনার শেষ ছিল না। বলা কওয়া চলছিলই যে আজ, রবিবার অভিষেকের হাত থেকেই তৃণমূলে যোগ দিতে পারেবন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আর সেই জল্পনাই সত্যি হল। তৃণমূল (TMC) ঘর ওয়াপসি করলেন অর্জুন।
আজ, রবিবার সকালেই অর্জুন সিং বলেন, “আজ আমার বেরোনোর আছে। একজনের সাথে দেখা করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কলকাতায় যাব আমি”। এই সময় তৃণমূলে ফেরার বিষয়ে অর্জুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন কোন কাজ কিংবা কথা থাকতে পারে না, যেটা আপনারা জানতে পারবেন না। যদি কোনরকম অঘটন ঘটার থাকে, তাহলে সেটা জানা যাবে। শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুরু হবে তো শেষ হবে। একটু ধৈর্য ধরুন, সমস্ত ঘটনা জানতে পারবেন”।
এরপরই তিনি ব্যারাকপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রীটের অফিসে। সেখানে বৈঠক করেন অভিষেকের সঙ্গে। ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।
এরপরই তৃণমূলের তরফে টুইট করে জানানো হয় যে অর্জুন তৃণমূলে যোগ দিয়েছেন। টুইটে লেখা হয়, “বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে স্বাগত। তিনি আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের দলে যোগ দিলেন”।
https://twitter.com/AITCofficial/status/1528349560657317888?t=911J_u7mEiaMsD8gtWtvng&s=19
অভিষেকের তরফেও টুইট করে অর্জুন সিংকে দলে স্বাগত জানানো হয়েছে।
https://twitter.com/abhishekaitc/status/1528349899036561408?t=Vr217PtuhuhW4fApnB6Gxw&s=19






