দুই সন্তানের বেশি জন্ম দিলে শাস্তি, বিল পেশ রাজ্যসভায়। নতুন আইনের অপেক্ষায় দেশ।

বিগত ৪০ বছর ধরে ভারতের পরিবার পরিকল্পনা যোজনায় একটি স্লোগান বারবারই শোনা গিয়েছে তা হল, ‘হাম দো, হামারা দো‘। পরিবার পিছু জন্মনিয়ন্ত্রণের এই স্লোগান খুবই পরিচিত। কিন্তু এবার দুইয়ের বেশি সন্তানের জন্ম দিলে শাস্তি দেওয়া হবে। এমনই বিধান দিয়ে রাজ্যসভায় বিল পেশ করল মোদি সরকারের শিশু ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আরও পড়ুন – বিদায়বেলায় শীত! বাড়বে তাপমাত্রার পারদ, জানাল হাওয়া অফিস।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গত সপ্তাহে এই বিলটি রাজ্যসভায় পেশ হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। রাজ্যসভার অন্দরে-বাইরে বা আইনি ক্ষেত্রে কোনও আলোচনাও নয়। কী লেখা রয়েছে বিলে? জানা যাচ্ছে যে, কোনও পরিবার দুইয়ের বেশি সন্তানের জন্ম দিয়ে থাকলে এবার শাস্তির মুখে পড়তে হবে ওই পরিবারকে। সামাজিক সুরক্ষার অধিকারের আওতায় যে ধরনের সুবিধা পায় সাধারণ নাগরিক, সেই অধিকার খর্ব করা হবে। মিলবে না কিছু ক্ষেত্রে কর ছাড়। এমনকি বাড়ানো হতে পারে আয়করের পরিমাণ।

আরও পড়ুন  – অসমে সরকারী মাদ্রাসা বন্ধের নির্দেশ, কিন্তু বেতন পাবেন শিক্ষকরা

যদিও পঞ্চায়েত রাজ আইনে ইতিমধ্যেই দুই সন্তান সংক্রান্ত এই নিয়ম রয়েছে। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে যে, দুই সন্তানের বেশি থাকা মহিলারা পঞ্চায়েতের কোনও পদে থাকতে পারবেন না। তবে বর্তমানে কেবলমাত্র দেশের পাঁচটি রাজ্য – হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধপ্রদেশ এবং হিমাচল প্রদেশে পঞ্চায়েতিরাজ আইনের আওতায় এই দুই সন্তানের বিধি চালু রয়েছে। এই রাজ্যগুলিতে দুইয়ের বেশি সন্তানের জন্ম হলে পঞ্চায়েত নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

এবার নতুন এই বিলে সকল রাজ্যকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য আইন আনার কথা বলা হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর