ফের গণধ’র্ষ’ণের ঘটনা ঘটল কলকাতায়। অফিসের পার্টিতে পানীয়ের সঙ্গে মা’দ’ক মিশিয়ে খাইয়ে এক তরুণীকে ধ’র্ষ’ণ করে তাঁর দুই সহকর্মী। এই ঘটনায় বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে গত ১১ই জুন বাগুইআটি থানার অন্তর্গত চিনার পার্কের একটি হোটেলে একটি অফিস পার্টি ছিল। অভিযোগ, সেই অফিস পার্টিতেই এক তরুণীকে তাঁর কয়েকজন সহকর্মী মিলে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরেই মা’দ’ক মেশানো পানীয় খাওয়ানো হয় তাঁকে। সেই সময় অচেতন হয়ে পড়েন ওই তরুণী।
এরপর তরুণীর দুই সহকর্মী তাঁকে গণধ’র্ষ’ণ করে বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে বাড়ি ফেরেন তরুণী। এরপর পরিবারকে গোটা ঘটনাটা জানাযন তিনি। তারপর বুধবার রাতেই পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা।
ওই তিনজন ধৃতদের নাম ইন্দ্রাণী দে, ভাস্কর ব্যানার্জী, ও চিরঞ্জিত সূত্রধর। জানা গিয়েছে, চিনার পার্কের ওই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করার পরই তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হবে বারাসাত আদালতে।
আজ, বৃহস্পতিবারই ধৃতদের বারাসত মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশের মত, তাদের জেরা করে গোটা ঘটনা সম্পর্কে আরও নানান তথ্য মিলবে। পুলিশ সূত্রে খবর, মাদকাসক্ত অবস্থায় ওই তরুণীকে ধ’র্ষ’ণ করা হয়েছিল বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






