মাত্র ২০ টাকায় এখানে পাওয়া যাচ্ছে ‘আনলিমিটেড’ ফুচকা, ১০ টাকায় বিরিয়ানি! কাকুর কান্ড দেখে চোখ কপালে খাদ্য প্রেমিকদের, যাবেন নাকি খেতে?

আলুর দাম তিরিশ টাকা প্রতি কিলো। সবজির দাম আকাশ ছোঁয়া। সেখানে মাত্র ২০ টাকায় ‘আনলিমিটেড’ ফুচকা (Unlimited Fuchka)! কী অবাক হচ্ছেন তো? এরকম পোস্টার দেখে চোখ কপালে উঠেছে খাদ্য প্রেমিকদের।

খোদ কাটোয়া শহরে পড়েছে পাওয়া যাচ্ছে এরকম খাবার। অবাক হলেও এটাই সত্যি। জানা যাচ্ছে, কাটোয়া শহরের বাসিন্দা শ্যামল দেবনাথের স্টলে এরকমই কম দামে সব খাবার পাওয়া যাচ্ছে। ভিড় জমাচ্ছেন সেখানকার স্থানীয়রা।

শ্যামল দেবনাথ কাটোয়া শহরের পানুহাটের বাসিন্দা। তিনি দীর্ঘকাল স্ট্রিটফুড বিক্রি করেন সেখানে। তিনিই এতো কম দামে মুখরোচক খাওয়ার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, খাবার কাওয়ার উপর থাকছে বিশেষ উপহার।

তাঁর ঠেলা গাড়িতে মাত্র ২০ টাকায় আনলিমিটেড ফুচকা, ১০ টাকায় বিরিয়ানি এবং ৫ টাকায় পেট ভরে চাউমিন পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যে যতবেশি ফুচকা খেতে পারবেন তাঁর জন্য থাকবে বিশেষ উপহার। বাচ্চারা যদি ১৫টির বেশি ফুচকা খায়, তাকে দেওয়া হচ্ছে একটি ফ্রুটি। বড়োরা যে যতখুশি খেতে পারে। আর এই শ্যামলদার আনলিমিটেড ফুচকা পাওয়া যাচ্ছে রাত এগারোটা পর্যন্ত।

বিক্রেতা শ্যামল দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,’ আমার কাছে সংখ্যায় বেশি বিক্রি হওয়াটাই প্রধান লক্ষ্য। সব টাটকা জিনিস দিয়ে বানানো হচ্ছে খাবার। এতে পুষিয়ে যাচ্ছে। বিরিয়ানির মাংসের পিস ছোট করা হচ্ছে তাই কম দামে দেওয়া যাচ্ছে।’

এছাড়া তিনি জানান, কম দাম হওয়ায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই খেতে পারছেন সেখানে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর