‘আমি রিল ভিডিও বানাতে ভালবাসি, রিল ভিডিও বানানো ছাড়বো না’, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে স্পষ্ট জানিয়ে দিল AMRELA গার্ল সুদীপ্তা বিশ্বাস!

উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণ হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছিল মেয়েটি। কিন্তু সেই বিক্ষোভ তাঁর জীবনটাই পাল্টে দেবে সে জানতো না। সাংবাদিকের করা প্রশ্নে ‘আমব্রেলা’ বানান ভুল বলায় ট্রোলিংয়ের শিকার হয় নদিয়ার সুদীপ্তা বিশ্বাস।

সেই বিক্ষোভের বহুদিন কেটে গেলেও তাঁকে নিয়ে চর্চা এখনও চলছে। সে এখন পরিচিত ‘আমরেলা গার্ল’ নামে।

সোশ্যাল মিডিয়া ও নেট মাধ্যমে তাঁকে নিয়ে বহু ভুল তথ্য প্রকার করা হচ্ছে। হাজার হাজার মিম, ইউটিউবে ভিডিও বানানো হয়েছে। এবার সেই
সমালোচনা মূলক ভিডিও নিয়ে মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর ভিডিও বার্তা। এমনকি সকলের কাছে রাখলেন অনুরোধ।

ভিডিওতে তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে যা বলা হয়েছে তিনি মাথা পেতে নিচ্ছিন। কিন্তু তাঁর পরিবারের সম্পর্কে বলা হচ্ছে। যা মোটেই শুনতে ভালো লাগেনি তাঁর।

ভিডিওতে তিনি প্রমান স্বরূপ দেখিয়েছেন, একজন ইউটিবার তাঁর পুরোনো ইনস্টা রিল নিয়ে মেয়েটির মায়ের সম্বন্ধে বাজে কথা বলছেন এবং তাঁর ভাইকে ‘বয়ফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি ভিডিও বার্তায় তাঁর নামে বলা মিথ্যে এবং ভুল তথ্য প্রচারে ক্ষোভ উগরে দিয়েছেন।

তিনি সকল মানুষকে অনুরোধ জানিয়েছেন, তার পরিবারের সম্পর্কে যেন কোনও কথা না বলা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে মেয়েটির বাবাও মুখ খুলেছিলেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর