বাংলাই জানেন না স্কুলের শিক্ষক, বাংলা বানানে অজস্র ভুল, শিক্ষককে অপসারণের দাবী জানিয়ে স্কুল গেটে তালা দিল অভিভাবকরা

স্কুলের শিক্ষক বাংলায় জানেন না। তাঁর বাংলা বানানে একাধিক ভুল। এই বিষয়টি সামনে আসতেই ওই শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবী জানালেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা।

এই ঘটনাটি ঘটেছে আজ, সোমবার বাঁকুড়ারও ন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন স্কুলে এসে স্কুলের বাইরেই দাঁড়িয়ে থাকেন বাকি শিক্ষক-শিক্ষিকারা। কারণ স্কুলের গেটে তালা।

গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই স্কুলের শিক্ষক রাজীব কুমার একেবারেই অযোগ্য। ভুলভাল পড়ান তিনি। তাঁর বাংলা বানানো অজস্র ভুল। তিনি বাংলা পড়তেই পারেন না। এই বিষয়টি অনেক দিন আগেই অভিভাবকরা জানতে পারেন। সেই সময় থেকেই তারা ওই শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবী তোলেন। কিন্তু তা সত্ত্বেও সরানো হয়নি রাজীব কুমারকে। অবশেষে বাধ্য হয়ে এবার এই কঠিন পদক্ষেপ নিলেন অভিভাবকরা।

আজ, সোমবার স্কুলে এসে স্কুলের গেটে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। আন্দোলনকারীরা দাবী জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজীব কুমারকে এই স্কুল থেকে সরানো হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি জানান রাজীব কুমারের বিষয়ে তিনি অনেক আগেই স্কুল পরিদর্শককে জানিয়েছিলেন। তাঁকে সরানোর কথাও বলেছিলেন। কিন্তু কোনওভাবেই কোনও কাজ হয়নি। অন্যদিকে, আবার রাজীব কুমারের পাল্টা দাবী, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে তাঁকে স্কুল থেকে চক্রান্ত করা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর