সহজেই পেতে পারেন রাজ্যের সরকারি হাসপাতালে চাকরি, বেতন ১৫ হাজার, কীভাবে পাবেন? জানুন বিস্তারিত

করোনার প্রকোপ কমতেই রাজ্যের হাসপাতালে শুরু হয়েছে নিয়োগ। এবার রাজ্যের । নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ এনআরএস হাসপাতালে শুরু হয়েছে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নিচে দেওয়া হ’ল —

পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ চলছে।

নিয়োগকারী সংস্থার নাম : নীল রতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Nil Ratan Sircar Medical College and Hospital)

শূন্যপদ : মাত্র ১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগস্থল : কলকাতা, পশ্চিমবঙ্গ

শিক্ষাগত যোগ্যতা : NRSMC-র অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ও স্নাতক করতে হবে।

বয়সসীমা : ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন : মাসিক বেতন ১৫ হাজার টাকা।

আবেদন মূল্য : এই পদে আবেদনের জন্য কোনও আবেদন ফি বা টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে।

আবেদনর পদ্ধতি : ই-মেলের মাধ্যমে করতে হবে আবেদন। আগ্রহী প্রার্থীরা সব প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নিম্নোক্ত ই-মেল আইডিতে পাঠাতে পারেন।

আবেদনপত্র এই ই-মেল আইডি তে পাঠাতে হবে : nrsrtdicmr@gmail.com

নির্বাচন পদ্ধতি : ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়া হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ২৫ জুলাই অবধি করা যাবে আবেদন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles