শিবের পাশাপাশি দেবী লক্ষ্মী’র ও পছন্দের এই মাস! এই পদ্ধতিতে লক্ষ্মী’র আরাধনা করলে মিলবে অর্থ-সম্পদ

শ্রাবণ মাস শুধু শিবের প্রিয় নয়, দেবী লক্ষ্মীও পছন্দ করে এই মাস। শাস্ত্রে শুক্রবারের দিনটি লক্ষ্মীকে সমর্পিত করা হয়েছে। ওই দিন কিছু বিশেষ উপায় করে লক্ষ্মীকে প্রসন্ন করা যায়। পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক—

১. সাদা কড়ির উপায় : শ্রাবণ মাসের শুক্রবার সন্ধ্যা নাগাদ নিয়ম করে মহালক্ষ্মীর পুজো করুন। এর পর লক্ষ্মীর চরণে ৭টি সাদা কড়ি অর্পণ করে দিন। পুজো শেষ হওয়ার পর বাড়ির কোনও কোণে গর্ত করে এই কড়ি পুঁতে রাখুন। এতে আর্থিক পরিস্থিতি উন্নত হয় হতে পারে।

২. প্রতি শুক্রবার করুন এই কাজ : শ্রাবণ মাসের প্রতি শুক্রবার পরিবারের সকল সদস্যরা তাড়াতাড়ি উঠে স্নান করে নিন। তার পর গোরুর দুধ বা ঘিয়ে জাফরান মিশিয়ে নিজের মাথায় তার তিলক লাগান। এই উপায়ের প্রভাবে আয়ের নতুন উৎস বৃদ্ধি সম্ভব হবে।

৩. অশ্বত্থ গাছের উপায় : শ্রাবণের প্রতি শুক্রবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের তলায় চন্দনের সুগন্ধযুক্ত ধূপকাঠি ও গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এক্ষেত্রে মাটি নয়, বরং আটার প্রদীপ তৈরি করে ব্যবহার করবেন।

৪. স্বামী-স্ত্রী মিল করুন এই উপায় : শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতি শুক্রবার স্বামী-স্ত্রী একসঙ্গে জাফরান মিশ্রিত দুধ দিয়ে বিষ্ণু ও লক্ষ্মীর অভিষেক করুন। এর প্রভাবে আপনার পরিবারের সাত পুরুষ অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হবে।

৫. প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্জ্বলিত করুন: শ্রাবণ মাসের প্রতি শুক্রবার বাড়ির প্রবেশদ্বারে গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। তুলোর বাতির পরিবর্তে মৌলী সুতো ব্যবহার করবেন। এতে ১ বা ২টি জাফরান মিশিয়ে দেবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর