লক্ষাধিক টাকার মাছ রাখায় লুটোপুটি খাচ্ছে! সেই মাছ নিতে জাতীয় সড়কে ভিড় স্থানীয়দের

দিঘা থেকে আসার পথে মাছ বোঝায় ট্রাক উল্টে গিয়ে চাঞ্চল্য জাতীয় সড়কে। আর সেই মাছ নিতেই জাতীয় সড়কের উপর ভিড় জমিয়েছে স্থানীয় মানুষেরা। হতাহতের কোনও খবর নেই।

গত ২৭ জুলাই, বুধবার ভোরে ১১৬বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে উল্টে যায় লক্ষাধিক টাকার সামুদ্রিক মাছ বোঝায় ট্রাক। দিঘা মোহনা থেকে কাঁথি আসার পথে মাছ বোঝাই চলন্ত গাড়ির সামনের চাকা বাস্ট করে। যার ফলে উল্টে যায় ট্রাক। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরই পালিয়ে যায় চালক।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কারও সঙ্গে কোনও ধাক্কা হয়নি। টায়ার ফেটে যাওয়াতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরেই ট্রাকটি রাস্তার উপরে উল্টে যায়। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়।

সকালে জাতীয় সড়কে যান চলাচলে ব্যঘাত ঘটতে থাকায় স্থানীয়রাই রাস্তা থেকে মাছ তুলতে সাহায্য করে। দুর্ঘটনার পর কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles