দেশ জুড়ে শুরু হয়েছে বর্ষার মরশুম। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। যা থেকে বাড়িতে পোকা মাকড়ের উৎপাত বাড়ছে। সেই পোকামাকড়ের মধ্যে বর্ষায় সবচেয়ে বেশি দেখা যায় কেন্নো। ভেজা জায়গা, ড্রেনের চারপাশে দেয়াল এবং জানালা ইত্যাদিতে আঁকড়ে ধরে থাকতে দেখা যায় এদের। বিরক্তিকর এই পোকাগুলিকে তাড়াতে কিছু সহজ উপায় মেনে চলুন।
কেন্নো থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়: যদি আপনার বাড়িতে বৃষ্টির কারণে বাড়ির স্যাঁতস্যাঁতে জায়গায়, বাগানে হামেশাই দেখা মেলে এই হাজার পা বিশিষ্ট পোকাটিকে দেখা যাচ্ছে। তাহলে আপনি সময় বিলম্ব না করে বাড়ির চারপাশ পরিষ্কার করুন। কেন্নো সাধারণত পচা পাতা, ভেজা রান্নাঘরের বর্জ্য, ছাদের দেয়াল এবং জানালার কাছে থাকে।
বেকিং সোডা এবং লবণ ব্যবহার:
কেন্নোর উপদ্রব থেকে বাঁচতে এক লিটার জলে ৩ চা চামচ লবণ এবং ২ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিন। তারপর সেই জলটি একটি স্প্রে বোতলে ভরে নিন। এমন অবস্থায় বর্ষা শুরু হতেই এই বেকিং সোডা এবং লবণ মিধারিত জল প্রতি সপ্তাহে অন্তত ৩ বার বাড়ির বিভিন্ন কোণে ও ড্রেনে ছিটিয়ে দিন।
কেরোসিন তেল ব্যবহার:
কেন্নোর উপদ্রব থেকে আপনাকে বাঁচাবে কেরোসিন তেল। কারণ কেরোসিন তেলের গন্ধ খুব শক্তিশালী। ১ লিটার জলে ১ কাপ কেরোসিন তেল মিশিয়ে বাগান, ঘর, জানালা ও দরজার চারপাশে ছিটিয়ে দিতে হবে। এই ঘরোয়া উপায়গুলির মাধ্যমে আপনি কেন্নো থেকে বিরত থাকতে পারবেন।





