রাধা কৃষ্ণের ‘অশ্লীল’ ছবি বিক্রি! অ্যামাজন বয়কটের ডাক হিন্দুত্ববাদী সংগঠনের, থানায় অভিযোগ দায়ের

জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের আপত্তিকর ছবি অ্যামাজনে বিক্রি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। হিন্দু দেবদেবীর ঘনিষ্ঠ ছবি বিক্রি করায় এই অনলাইন সংস্থাকে বয়কটের ডাক দিল ‘হিন্দু জনজাগৃতি সমিতি’।

জানা গেছে সম্প্রতি রাধা কৃষ্ণের একটি ছবি বিক্রি হতে দেখা যায় অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে। সেই ছবিতে রাধা এবং কৃষ্ণের বনে প্রেমলীলার ছবি ফুটে উঠেছে। সেই ছবিকে ঘিরে উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ার।

অ্যামাজন সংস্থার বিরুদ্ধে বেঙ্গালুরুর সুব্রমণ্যমনগরের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ‘এক্সোটিক ইন্ডিয়া’ নামের আরেকটি সংস্থার বিরুদ্ধে ওইদিন অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যামাজন বয়কটের ডাক তুলে ট্যুইটারে পোস্ট করতে থায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি।

চাপে পড়ে ‘এক্সোটিক ইন্ডিয়া’–র তরফে নেটিজেনদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। সংস্থার তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘আমাদের ওয়েবসাইটে একটি ছবি রাখা হয়েছিল, যা অনভিপ্রেত। ছবিটি ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছি। আমরা ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাদের বয়কট করবেন না। হরে কৃষ্ণ।’ তবে অ্যামাজন এব্যাপারে কোনও মন্তব্য করেনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর