- Home
- West Bengal
- বাংলায় শূন্য পাবে বিজেপিঃ কোচবিহারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা।
আজ কোচবিহারের রাসমেলা ময়দানে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজকের সভার প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে এক্সপেয়ারি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। তিনি বলেন যে, দেশবাসি এখন চৌকিদারকেই চোর বলছে, সাথে যোগ করে বলেন যে ছিটমহল-এর সমস্যা থেকে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত ট্রেন সবই হয়েছে তার উদ্দোগ্যেই। এছাড়াও আরো কি কি বললেন তিনি দেখে নেওয়া যাক-
• কাঞ্চনকন্যা থেকে শতাব্দী সবই হয়েছে তার রেলমন্ত্রী থাকার সময়।
• গত পাঁচ বছরে ২ কোটি লোকের চাকরি গেছে ভারতে।
• নোটবন্দির নামে কোটি কোটি টাকার হিসেব দেওয়া হয়নি দেশবাসিকে।
• সোশ্যাল মিডিয়াতেও মোদিবাবু নজরদারি শুরু করেছেন।
• সিপিএম-এর সময়ে হয়েছে নারদা-সারদা কিন্তু তারপরেও কেনো সিপিএম-এর নেতাদের গ্রেফতার করা হয়নি?
• গত পাঁচবছরে মোদিবাবু শুধু বিদেশ ঘুরে বেড়িয়েছেন আর এখন এসেছেন ভোট চাইতে তাই কোচবিহারবাসীদের বলেন যে তারা যেন বিজেপি-কে একটি ভোটও না দেন।
সব শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী কোচবিহারের সাধারণ মানুষের নিকট বার্তা প্রেরণ করেন, শান্তিপূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট সম্পন্ন করতে৷ আগামী ১১ ই এপ্রিল প্রথম দফার ভোট হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার-এ। এই ভোট-এ যেন ভোটদাতারা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন সেদিকেই নজর রাখার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর