অবশেষে মিটল জল্পনা! সোমবারই গেরুয়া শিবিরের হাত ধরছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, বিজেপির তরফে মিলবে নয়া দায়িত্ব

অবশেষে কাটল সমস্ত জল্পনা। শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh)। এর ফলে একদিকে সুনীল জাখর (Sunil Jakhar) ও অন্যদিকে অমরিন্দর সিং অর্থাৎ পঞ্জাবের লোক কংগ্রেসের প্রধান গেরুয়া শিবিরের হাত ধরার ফলে সে রাজ্যে বিজেপি (BJP) সংগঠন যে আরও মজবুত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এক বছর বাদেই রয়েছে লোকসভা নির্বাচন। এমন আবহে এখন দেশের নানান রাজ্যে নিজেদের সংগঠন মজবুত করার দিকে জোর দিচ্ছে বিজেপি। যদিও, সম্প্রতি পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হতে হয়েছে বিজেপি ও কংগ্রেস উভয়কেই। তবে জমি ছাড়তে নারাজ বিজেপি। আর অমরিন্দর সিংয়ের বিজেপিতে যোগ যে সেই সম্ভাবনাকেই আরও বাড়াল, তা বেশ স্পষ্ট।

আগামী সোমবারই বিজেপির পতাকা হাতে তুলে নিতে চলেছেন অমরিন্দর সিং। এদিনের পর থেকেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নয়া দল লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে যাবে বলেই খবর।

প্রসঙ্গত, আগের বিধানসভা নির্বাচনে অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন বটে, কিন্তু জয় পান নি তিনি। নিজের বিধানসভা কেন্দ্রেও পরাজয় হয় তাঁর। তবে এবার সরাসরি বিজেপিতে যোগ দেওয়া তাঁর ভাগ্যের চাকা ঘোরাতে পারে কী না, এখন সেটাই দেখার।

বলে রাখি, এর আগে জল্পনা তৈরি হয়েছিল যে উপরাষ্ট্রপতি নির্বাচনে হয়ত বিজেপির তরফে অমরিন্দর সিংকে প্রধান মুখ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হন জগদীপ ধনখড়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পরবর্তীতে পঞ্জাবের রাজনৈতিক চিত্রের পরিবর্তন ঘটতে পারে। আর এক্ষেত্রে সুনীল জাখর ও অমরিন্দর সিংয়ের উপরেই পঞ্জাবে সংগঠন মজবুত করার দায়িত্ব দিতে চলেছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

আরও অন্যান্য খবর