গরু পাচারকারীকে এনকাউন্টার যোগী পুলিশের, ধরা পড়তেই পাচারকারী বলল ‘গরু আমাদের মা’, বাংলায় কখনও কী হবে এমন শাসনব্যবস্থা?

গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে ওই পাচারকারী। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা এনকাউন্টার করে পুলিশও। পুলিশের গুলি লাগে পাচারকারীর পায়ে। এরপরই তাকে ধরে ফেলে পুলিশ। তার থেকে একটি বন্দুক, কিছু কার্তুজ ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লেনি এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম ইরশাদ ওরফে সনু। বাগপত জেলার বড়ৌত থানা এলাকার সিক্কা ইন্দ্রীশপুর গ্রামের বাসিন্দা সে। জানা গিয়েছে, পুলিশকে দেখেই পালাতে শুরু করে সে। দৌড়তে দৌড়তেই পুলিশের দিকে গুলি ছোঁড়ে ইরশাদ।

সেই সময় পাল্টা জবাব দেয় পুলিশও। পুলিশের একটি গুলি তার পায়ে লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। ধরা পড়ার পরই সে বলতে শুরু করে ‘গরু আমাদের মা’। সেই ভিডিও এখন নেট মাধ্যমে ভাইরাল।

জানা গিয়েছে, পুলিশ চিরোড়ী রোডে চেকিং করছিল। সেই সময় এক বাইক আরোহীকে দাঁড়াতে বললেই পালাতে শুরু করে সে। পুলিশ তাকে ঘিরে ফেলে ধরার চেষ্টা করে। এরপরই সে গুলি চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়। পুলিশের গুলি লাগতেই মাটিতে পড়ে যায় ওই বাইক আরোহী। তখন পুলিশ বুঝতে পারে জখম হওয়া ব্যক্তি গরু পাচারকারী ইরশাদ ওরফে সনু।

ইরশাদ ধরা পড়ার পর একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ধরা পড়ার পর পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সে বলছে ‘গরু আমাদের মা’।

পুলিশ সূত্রে খবর, বন্থলা-চিরোড়ী রোডে যখন চেকিং চলছিল, সেই সময় ইরশাদ নামের এই বাইক আরোহীকে দাঁড়াতে বলা হয়। কিন্তু সে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে পুলিশও। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ইরশাদ। পাল্টা জবাব দেয় পুলিশও। তখনই পুলিশের গুলি তার পায়ে লাগে।

RELATED Articles