জগদ্ধাত্রী পুজোতেও সারারাত চলবে ট্রেন, স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল, দেখে নিন নয়া সূচি

দুর্গাপুজো ও কালীপুজোর সময়ও গোটা রাত চলেছে লোকাল ট্রেন। এই পরিষেবা পাওয়ার জেরে বেশ ভিড়ও জমিয়েছিল দর্শনার্থীরা। এবার জগদ্ধাত্রী পুজোতেও এবার স্পেশ্যাল ট্রেন চালাবে বলে বিজ্ঞপ্তি দিল পূর্ব রেল। জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে ঠাকুর দেখতে আনন্দে মেতে উঠতে পারেন মানুষ। সেই কথা মাথায় রেখেই এবার সারারাত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত চন্দননগর। এখানে থিম পুজো থেকে শুরু করে বড় বড় মণ্ডপ, প্রতিমাসজ্জা, আলোর রোশনাই সবই দেখতে পাওয়া যায়। আর তা দেখতেই অন্যান্য জেলা এবং কলকাতা থেকে বহু মানুষ এসে ভিড় করেন চন্দননগরে। সেই কারণে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া শাখায় মোট ছয় জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। তার মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং একটি চলবে হাওড়া ও বর্ধমানের মধ্যে।

হাওড়া–বর্ধমান লাইনে কোন সময়ে চলবে ট্রেন?‌ রেল সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে মেন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছবে ভোর–রাত ৩টে ৫০ মিনিটে। এই ট্রেন ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নয়া সূচি মেনে চলবে। আর এই ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে রাত ২টো ২০ মিনিটে। আবার বর্ধমান থেকে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। যা হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১ টায়।

এটা শুরু হবে ৩১ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। আর ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে রাত ১১টা ৫৩ মিনিটে। এছাড়া ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া–মশাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে। এই ট্রেনটিই আবার মেন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১টায়। আর হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে। তাই এই কদিন ৩৬০৮৮ মশাগ্রাম–হাওড়া লোকাল বাতিল থাকবে।

হাওড়া–ব্যান্ডেল লাইনে কোন সময়ে কোন ট্রেন চলবে?‌ রেল সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে, সন্ধ্যে ৭টা ৫৫ মিনিটে, রাত ৮টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১টা এবং রাত সাড়ে ১২ টায়। ৩১শে অক্টোবর থেকে ৩–৪ নভেম্বর পর্যন্ত এভাবেই চলবে ট্রেনগুলি।

ব্যান্ডেল থেকে ডাউনে ট্রেন ছাড়বে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে, রাত ৯টা ৫৫ মিনিটে, রাত ১টা এবং রাত ২টোয়। আর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন হাওড়া–ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। তবে সেটা ৪ নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। আর ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪টের সময় একটি ট্রেন ছাড়বে।

RELATED Articles