রাজ্যের শিক্ষা মিশন প্রকল্পের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা দিল কেন্দ্র সরকার, হাসি মমতার মুখে

দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের নানান নেতারাই (TMC leaders) অভিযোগ করে আসছেন যে একশো দিনের কাজ বা পঞ্চায়েত স্তরে নানান প্রকল্পের টাকা বকেয়া পড়ে রয়েছে। কেন্দ্রের (central government) বিরুদ্ধে সেই টাকা না দেওয়ার অভিযোগ করা হয়েছে বারবার মমতা সরকারের তরফে। তবে এবার রাজ্যের প্রাপ্য ১ হাজার কোটি টাকা (one thousand crore) দিল কেন্দ্র সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের জন্য রাজ্যকে ৯৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। তবে তাও রাজ্যের অভিযোগ, এই টাকা পাঠাতেও নাকি অনেক টালবাহানা করেছে রাজ্য সরকার।

বলে রাখা ভালো, সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের পুরোটাই কেন্দ্রীয় বরাদ্দে চলে না। পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশের ভিত্তিতে প্রকল্পের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। তবে প্রশাসনিক খরচ ইত্যাদি মিলিয়ে রাজ্যের আরও বেশি টাকা খরচ হয়।

এই প্রকল্পের আওতায় জেলায় স্কুল বিল্ডিং, ক্লাসরুম তৈরি-সহ নানান গুরুত্বপূর্ণ কাজ হয়। বকেয়া টাকা চেয়ে অনেকদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছিল রাজ্য। এমনকি, কিছুমাস আগে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, সেই বৈঠকেও সমগ্র শিক্ষা মিশনের প্রসঙ্গ ছিল।

রাজ্যর অভিযোগ, দিল্লি এই টাকা দিতে দেরি করায় জেলাস্তরে নতুন শ্রেণি বা স্কুল নির্মাণের কাজ অনেকটাই থমকে গিয়েছে। তবে এবার তা শুরু হবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া স্কুল শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু সংস্কারও করছে রাজ্য। এর জেরে ছাত্রছাত্রীর কাছে স্কুলে পঠনপাঠন আরও আকর্ষণীয় হয়ে ওঠে সে জন্য স্কুলে স্কুলে ছাত্র সংসদ, আনন্দ পরিসর ইত্যাদি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর