ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল রাজ্যের একাংশ। এবার স্থান দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। রাতের অন্ধকারে এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে বোমা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গতকাল, শুক্রবার রাত ১১টা বেজে ৫ মিনিট নাগাদ বোমাবাজির ঘটনায় কেঁপে ওঠে বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোড। বোমা ছোঁড়া হয় অবসরপ্রাপ্ত ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বাড়ি লক্ষ্য করে। সেই ব্যক্তির বয়স ৯০। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ আতঙ্কে ভুগছেন তাঁর গোটা পরিবার। কে বা কারা কেন এই বোমা ছুঁড়ল, তা কেউই বুঝতে পারছেন না তারা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের নাম নিকুঞ্জবিহারী দাস। তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হঠাৎই দুটি বোমা মারে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। বারুইপুর থানার পুলিশকে এই ঘটনার খবর দেওয়া হয়। বোমার তীব্রতায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। চারপাশে পোড়া দাগ বোমাবাজির সাক্ষ্য বহন করছে।
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের বাড়িতে পরপর দুটি বোমা ফেলে দুষ্কৃতীরা। তারা মোটরবাইকে করে এসেছিল বলে খবর। এই ঘটনার পর বোমার নমুনা সংগ্রহ করেছে পুলিশ। বারুইপুর থানার পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে।
এই ঘটনা প্রসঙ্গে নিকুঞ্জবাবু বলেন, “আমাদের খুব ভয় করছে। আমার বয়স ৯০, আমার স্ত্রীর বয়স ৮০। ছেলে অফিস চলে গেলে তো আমরা অসহায়। এত বছর ধরে এখানে আছি। প্রতিবেশীদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে। আমরা সবাই মিলেমিশে থাকি”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!