এর আগেও একাধিকবার নানান বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবারও তেমনই হল। কার্যত দলে দুর্নীতির (corruption) কথা স্বীকার করে নিলেন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। গতকাল, রবিবার রাজারহাটে এক রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আমাদের দলের কিছু কিছু মানুষ অন্যায় করেছে বলে মনে হচ্ছে। কিন্তু কোর্ট যতক্ষণ না বলছে আমি হ্যাঁ বলব না”।
দলে অসৎ লোক থাকা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “গোটা বিশ্বে যদি কোনও রাজনৈতিক দল বলে তার দলে একটিও খারাপ লোক নেই, তাহলে সেই দলের চাকরবৃত্তি করব। সমাজে যেমন ভাল লোক আছে, তেমন খারাপ লোক আছে। তার প্রতিফলন সব রাজ্যে আছে”। এদিন এই প্রসঙ্গে বিজেপিকেও আক্রমণ শানান তিনি। বলেন, যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, তাদের যাওয়ার রাস্তা কে করে দিল?
তবে দলে অসৎ লোক রয়েছে, তা স্বীকার করলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে। তাঁর কথায়, গোটা ভারতের সমস্ত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম করে এই রাজ্য থেকে গিয়েছেন।
এর পাশাপাশি তিনি এও দাবী করেন যে বিজেপি গোয়েন্দা এজেন্সিকে দিয়ে নোংরা খেলা খ্রলছে। তাঁর কথায়, “যেসব রাজ্যে ওদের (বিজেপির) বিরুদ্ধ দল আছে, রাজনৈতিকভাবে লড়াইয়ের ক্ষমতা নেই, সেখানেই ইডি, সিবিআই লাগিয়্যোপাধ্যায়কে এর পাশাপাশি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “যখন ইডি, সিবিআই রাজ্যে রাজ্যে ঘুরছিল কে আপনাদের কথা ভেবেছে”।
বলে রাখি, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিজেপি তৃণমূলকে ‘চোর’ কটাক্ষ করে প্রতিবাদ মিছিল বের করেছিল। সেই সময় নানান জনসভাতে বিজেপির এই কাজের প্রতিবাদ জানিয়েছিলেন শোভনদেববাবু। তিনি বারবার দাবী করেছিলেন যে দলের একজন চুরি করেছে বলে সকলে চোর নয়। তিনি বলেছিলেন, “যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি”।






