বছরের শেষেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, মুখোমুখি হবেন মোদী-মমতা, কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

ডিসেম্বরের শেষে আগামী ৩০ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নমামি গঙ্গে পরিষদের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফের মুখোমুখি হবেন দুই ব্যক্তিত্ব। এই মঞ্চ থেকে নানান প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমেই এই প্রকল্পগুলির উদ্বোধন করা হবে।  

আগামী ৩০শে ডিসেম্বর রাজ্য সফরে নমামি গঙ্গে পরিষদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন, সেগুলি হল-

  • জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা। ৬.৫ কিমি দীর্ঘ এই মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে।
  • হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা।
  • নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনর্গঠনের শিলান্যাস। ৩৩৫ কোটি টাকা খরচ হবে এই নির্মাণকাজে।
  • ডানকুনি- চন্দনপুর চতুর্থ লাইন। ২৫.৪১ কিলোমিটার দীর্ঘ পথ তৈরিতে ব্যয় হবে ৫৬৫ কোটি টাকা।
  • বইঁচি – শক্তিগড়ের তৃতীয় লাইন। ২৫.৮৩ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি করতে খরচ হবে ৪০৫ কোটি টাকা।
  • আম্বারি ফালাকাটা – নিউ ময়নাগুড়ি – গুমানিহাট ডাবলিং লাইন। ৮৮.১৭ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরিতে খরচ হবে১৪৬.০১ কোটি টাকা।
  • নিমতিতা- ফরাক্কা ডাবলিং লাইন। ২৫.৪২ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি করতে ব্যয় হবে ২৫৪ কোটি টাকা।

বলে রাখি, এবার রাজ্যেও চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা। এখনও পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসই ছিল সবচেয়ে দ্রুতগতির ট্রেন। সেই ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। এবার এর থেকেও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে জলপাইগুড়ি।

আরও অন্যান্য খবর