স্বপ্নপূরণ! লটারির টিকিট কেটে এক রাতেই কোটিপতি, বোনের বিয়ে ও নতুন ব্যবসা শুরু করার স্বপ্ন বুনছেন গাড়িচালক

আমরা কতই কী স্বপ্ন তো দেখি কিন্তু সেই সব স্বপ্ন পূরণ কী আর হয়! তবুও স্বপ্নকে সত্যি করার বাসনা তো থেকে যায় আমাদের মধ্যে। ঠিক তেমনই নিজের জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন সাদ্দাম হোসেন। এবার তাঁর স্বপ্নে রঙ ভরার পালা। কেন? কারণ লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়েছেন যে তিনি।

ভাঙড়ের কাশীপুর থানার শানপুকুর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন। গতকাল্ম বুধবার সন্ধ্যায় কাশীপুর বাজার এলাকা থেকে একটি লটারির টিকিট কেটেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ফলাফল আসার পত টিকিটের নম্বর মিলিয়ে দেখতেই চমকে ওঠেন সাদ্দাম। আনন্দের কোনও কূলকিনারা ছিল না তাঁর।

টিকিটের নম্বর মেলালে দেখা যায় লটারিতে এক কোটি টাকা জিতেছেন সাদ্দাম। তিনি নিজে তো বটেই, তাঁর পরিবারও এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। তবে লটারিতে এত টাকা জিতে নিরাপত্তা অভাব বোধ করেন তিনি। সেই কারণে তড়িঘড়ি খবর দেন কাশীপুর থানায় পুলিশ ঘটনাস্থলে এসে সাদ্দামকে নিয়ে থানায় যায়।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, শানপুকুর এলাকায় বাবা-মা-বোন-স্ত্রী-পুত্র নিয়ে থাকেন সাদ্দাম। দিন আনা দিন খাওয়া পরিবার বলা যেতে পারে। পরিবারে একমাত্র রোজগেরে তিনি একাই। সবজির গাড়ি চালিয়ে সংসার চলে সাদ্দামের। তবে নিয়মিত থাকে না সেই কাজও।

এর ফলে কোনও রকমে টেনেটুনে সংসার চালান সাদ্দাম। অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আনতে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। সেই মতোই গতকাল, বুধবার সন্ধ্যাতেও লটারির টিকিট কেটেছিলেন সাদ্দাম। আর তাতেই বাজিমাত। রাতারাতি কোটিপতি হয়েছেন সাদ্দাম।

লটারির টিকিট জেতার পর সাদ্দাম বলেন, “এমন করে লটারি জিতে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। বোনের বিয়ে দিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে”।

আরও অন্যান্য খবর