এবারের মহাশিবরাত্রিতে শিবের কৃপাদৃষ্টি বজায় থাকবে এই রাশিগুলির উপর, দূর হবে সমস্ত দুঃখ-কষ্ট, পূর্ণ হবে সব মনস্কামনা

রাত পোহালেই শিবরাত্রি। শিবের বিশেষ আরাধনার দিন। শিবভক্তদের কাছে মহাশিবরাত্রি উৎসবের সমান। এই তিথিতে প্রত্যেক ভক্ত শিবময় হয়ে পড়ে। নানান উপায়ে মহাদেবকে প্রসন্ন করে তাঁর আশীর্বাদ লাভ করার চেষ্টা করেন তারা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ রাশির মধ্যে ৮ রাশির জাতক-জাতিকাদের ওপর প্রসন্ন থাকবেন শিব। এই মহাশিবরাত্রিতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা ৮ রাশির সৌভাগ্য বৃদ্ধি করছে।

সেই ৮ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

শুক্রের আধিপত্য রয়েছে এই রাশিতে। দৈত্যগুরু শুক্রাচার্য শিবের ভক্ত এবং শনির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাঁর। তাই মহাশিবরাত্রি তিথিটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য় অত্যন্ত শুভ থাকবে। বৃষ রাশির দম্পতিদের সন্তান সুখ বৃদ্ধি পেতে পারে।

মেষ রাশি

এটি মঙ্গলের রাশি। মহাশিবরাত্রির দিনটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। শিবের আশীর্বাদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন শিব।

কর্কট রাশি

চন্দ্রের রাশি এটি। আগেই বলা হয়েছে যে চন্দ্র শিবের ভক্ত। এই রাশির জাতক-জাতিকারাও মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের আশীর্বাদ পাবেন। আপনাদের সমস্ত কষ্ট দূর করবেন মহাদেব।

মিথুন রাশি

বুধ এই রাশির অধিপতি। বর্তমান গ্রহগতি অনুযায়ী মিথুন রাশির জন্য বুধ অনুকূল পরিস্থিতিতে বিরাজ করছে। আবার বুধ চন্দ্র বংশের। চন্দ্র শিবভক্ত হিসেবে পরিচিত এবং শিবের মস্তকে বিরাজ করেন। মহাশিবরাত্রি তিথিতে এই রাশির জাতক-জাতিকাদের ওপর শিবের আশীর্বাদ থাকবে। আপনাদের জীবনে আনন্দ ও সুসংবাদ নিয়ে আসবে মহাশিবরাত্রি উৎসব।

তুলা রাশি

বৃষর মতোই এই রাশির অধিপতি শুক্র। সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র শিবের আরাধনা করেন। আবার শুক্রের মিত্র শনিও শিবভক্ত। এ বছর মহাশিবরাত্রি ও শনি প্রদোষ ব্রতর দিনটি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। এ দিন সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন তুলা জাতক-জাতিকারা।

সিংহ রাশি

এই রাশিতে সূর্যের আধিপত্য রয়েছে। আবার ১৩ তারিখই কুম্ভ রাশিতে প্রবেশ করেছে সূর্য। গ্রহগতির বিচারে সিংহ জাতক-জাতিকাদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ প্রমাণিত হবে। শিবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে।

কুম্ভ রাশি

মকরের পাশাপাশি কুম্ভও শনির রাশি। নিজের শিষ্য শনির রাশিতে শিবের সুনজর থাকে। তাই কুম্ভ জাতক-জাতিকাদের ওপরও শিবের বিশেষ আশীর্বাদ থাকে। মহাদেবের আশীর্বাদে এই তিথিতে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকা।

মকর রাশি

শনির রাশি এটি। জ্যোতিষশাস্ত্র মতে, মকর রাশিতে শনির পাশাপাশি শিবের আশীর্বাদও থাকে। তাই মহাশিবরাত্রির দিনটি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। কারণ এই তিথিতে আপনাদের ওপর শিব ও শনির আশীর্বাদ বর্ষণ হবে।

আরও অন্যান্য খবর