ফুটবল খেলতে গিয়ে বড়সড় বিপদ ঘটে গেল। পায়ে বেশ ভালোই চোট পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। চিকিৎসকদের সূত্র অনুযায়ী, আপাতত তাঁর পায়ে অস্থায়ী প্লাস্টার (temporary plaster) করা হয়েছে। আগামী বুধবার পায়ে অস্ত্রোপচার (operation) হবে কুণালের। পায়ে প্লেট বসাতে হবে বলে জানা গিয়েছে।
গতকাল, শনিবার প্রেস ক্লাব থেকে আয়োজিত হয়েছিল ‘রিপোটার্স কাপ’-এর। সেই খেলায় অংশ নেন কুণাল ঘোষ। ‘জাগো বাংলা’ ফাইনালে উঠেছিল। ফুটবল খেলতে গিয়েই পায়ে আচমকাই বেশ চোট পান কুণাল।
খেলার পর পায়ের এক্স-রে করলে দেখা যায় যে বাঁ পায়ের ফিবুলা ভেঙেছে তাঁর। তাঁর চিকিৎসা করেন ডঃ পার্থসারথি সরকার ও ডঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। আপাতত কুণালের পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। বুধবার অস্ত্রোপচার রয়েছে তাঁর পায়ে।
সারাদিনই নানান রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন তিনি। আজ, রবিবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তবে পায়ে চোটের কারণে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে হয়েছে তাঁকে। তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন কুণাল।
তবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা এও জানান যে পূর্ব মেদিনীপুরের একটি বৈঠক ও কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুগামীরা। আসন্ন অস্ত্রোপচার নিয়েও শুভকামনা জানিয়েছেন সকলে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!