নৃশংসতা! প্রেমিকাকে বিরক্ত করার জের, বন্ধুর মাথা কেটে খুন যুবকের, বুক চিরে উপড়ে নিলেন হৃদপিণ্ডও

একই কলেজে পড়তেন দু’জন। সেখান থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয় দুই তরুণ-তরুণীর মধ্যে। কিন্তু অভিযোগ, ওই তরুণীকে বারবার মেসেজ করে বিরক্ত করে যাচ্ছিলেন তরুণেরই এক বন্ধু। এর জেরে রাগের মাথায় বন্ধুর মাথা কেটে নিলেন যুবক। বুক চিরে উপড়ে নিলেন তাঁর হৃদপিণ্ডও। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের এক কলেজে।

খুনের পর নিজের ভুল বুঝতে পারেন ওই তরুণ। নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের কাছে স্বীকার করে নেন বন্ধুকে খুন করার কথা। ঘটনার কথা জানার পরই সঙ্গে সঙ্গে ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। তাঁর প্রেমিকা ও অন্য বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা হচ্ছে।

সূত্রের খবর, ওই প্রেমিক হরিহরকৃষ্ণ, তাঁর প্রেমিকা ও ওই মৃত বন্ধু নবীন, তারা তিনজনই হায়দ্রাবাদের দিলখুশনগরের এক কলেজে পড়তেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হরিহরকৃষ্ণ ও নবীন একই তরুণীর প্রেমে পড়েন। জানা গিয়েছে, মাঝে কিছুদিন নবীনের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু নবীনের সঙ্গে বিচ্ছেদের পর হরিহরকৃষ্ণের সঙ্গে সম্পর্কে জড়ান ওই তরুণী।

কিন্তু এই বিচ্ছেদ মেনে নিতে পারেন নি নবীন। প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেন নি। সেই কারণে বারবার তাঁকে মেসেজ করে বিরক্ত করতেন। এর জেরেই বন্ধুর উপর রেগে যায় হরিহরকৃষ্ণ। আর ১৭ই ফেব্রুয়ারি বন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। হরিহরকৃষ্ণ পুলিশকে জানিয়েছে যে সেদিন তারা দু’জনেই নেশাগ্রস্ত ছিল। প্রেমিকাকে নিয়ে ঝামেলা বাঁধে তাদের মধ্যে।

এরপরই রাগের মাথায় নবীনের গলা টিপে তাকে খুন করে হরিহরকৃষ্ণ। খুনের পর বন্ধুর মাথা কেটে নেয় সে। এখানেই শেষ নয়, নবীনের বুক চিরে তার হৃদপিণ্ড উপড়ে ফেলে। বন্ধুর গো’প’না’ঙ্গ কেটে নেয়। আর সেই রক্তাক্ত দেহের ছবি পাঠায় প্রেমিকাকে। নিজের ভুল বুঝতে পেরে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে হরিহর।

RELATED Articles