রাত পোহালেই দোল। আবার মথুরা-বৃন্দাবনে দোল পূর্ণিমা উপলক্ষ্যে বিশাল আয়োজন করা হয়। রাধা-কৃষ্ণের নগরে দোল খেলার জন্য আগমন ঘটে লক্ষাধিক ভক্তের। সনাতন ধর্মে দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। চলতি বছর দোল পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। দোলপূর্ণিমা উপলক্ষ্যে ৩০ বছর পর শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে উপস্থিত। আবার মীন রাশিতে শুক্র ও বৃহস্পতির যুতি হয়েছে। আবার এ সময় শশ, মালব্য ও হংস রাজযোগের প্রভাবও বর্তমান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দোল পূর্ণিমায় তৈরি হয়েছে ধনলক্ষ্মী রাজযোগ। এর ফলে ৫ রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাজযোগের প্রভাবে কোনও ব্যবসায়িক চুক্তির মাধ্যমে প্রচুর ধন লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও আপনাদের সময় ভালো। অফিসে সহকর্মীদের সমর্থন লাভ করবেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলতে থাকলে, তা থেকে মুক্তি পাবেন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা নাহলে লোকসান সম্ভব। লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করলে সুফল পাবেন।
মেষ রাশি
ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে পুরনো সম্পত্তি থেকে ধন লাভ করতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অন্যদিকে, অফিসে কাজের চাপ বাড়তে পারে। আবার এ সময়ে দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে। তবে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের। গণেশকে হলুদ ফুল নিবেদন করলে সুফল পাবেন।
কুম্ভ রাশি
এ সময়ে আপনাদের আত্মবিশ্বাস চরমে থাকবে। এর মাধ্যমে ধন লাভ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। আবার যাঁরা নতুন চাকরির জন্য আবেদন করতে চাইছেন, তাঁদের জন্যও সময় খুব ভালো। শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ পেতে পারেন। তবে আঘাত পেতে পারেন এই রাশির জাতক। তাই সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অধিক উঁচু স্থানে যাবেন না। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জিনিস বিতরণ করলে লক্ষ্মী ও সরস্বতীর আশীর্বাদ পাবেন।
বৃশ্চিক রাশি
ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে অর্থ লাভের সুযোগ রয়েছে এই রাশির ভাগ্যে। আপনাদের কোনও পুরনো সম্পত্তি ভালো দামে বিক্রি হতে পারে। এর ফল আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। তবে নিজের কাজ ভুলেও অন্যের ওপর চাপাবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে সম্পর্ক নষ্ট হতে পারে। ত্বকের সমস্যা দেখা দিতে পারে। অযথা বিবাদে জড়াবেন না।
সিংহ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের অর্থ আগমনের হার ভালো থাকবে। ধৈর্য ধরুন। এর ফলে নষ্ট হয়ে যাওয়া সম্পর্কও ক্রমশ উন্নত হবে। কাউক ভুলেও নজের গোপন কথা জানাবেন না। কোনও কাজে বেরোনোর আগে মা-বাবার আশীর্বাদ নিয়ে বের হন। হাঁটুর ব্যথায় নাজেহাল থাকবেন। তাই সতর্ক হন ও নিয়মিত ব্যায়াম করুন।





