পুরভোটের প্রচারে রাজ্য বিজেপি-র নতুন কর্মসূচি “আর নয় অন্যায়”

একুশের আগে পুরভোটে এবার বামপন্থী কায়দায় প্রচারে নামতে চলেছে রাজ্য বিজেপি। ১ লা মার্চ অর্থাৎ আজ কলকাতার শহিদ মিনারে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই বাম জমানার অন্যতম জনপ্রিয় স্লোগান “আর নয় অন্যায়” প্রচারকৌশলের সূচনা করবেন অমিত শাহ।

প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে শহর লাগোয়া গ্রামাঞ্চলে বিজেপির দাপট দেখা গেলেও কলকাতা ও আর আশেপাশের এলাকাগুলিতে গেরুয়া শিবিরের তেমন কোন প্রভাব পড়েনি। কিন্তু পুরভোট যেহেতু শহর ও শহরতলি সংলগ্ন এলাকা গুলিতে হতে চলেছে তাই সেই কারণেই এবার কবিতা, ছড়া, মিছিল করে বামপন্থী কৌশল অবলম্বন করতে চলেছে বিজেপি। উদ্দেশ্য জেলায় জেলায় মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, পুর পরিষেবার অব্যবস্থা ইত্যাদি তুলে ধরা।

দিলীপ ঘোষ এদিন জানান, অমিত শাহের হাতে শহিদ মিনারে শুরু হবে কর্মসূচি। জেলাস্তরের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। কর্মসূচি নিয়ে দিশা দেখাবেন। আজ কলকাতার শহিদ মিনারে সিএএ-র সমর্থনে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা নিয়েছে বাম ছাত্র-যুবরা। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন “যাদের ভোটে হেরে মুখ কালো হয়ে গিয়েছে, তারা ওনাকে কালো পতাকা দেখাবে।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment