‘২ লাখের সম্পত্তি যার তিনি ২২ লাখি গাড়ি চড়েন, মুখ দেখাবেন কী করে’, তথ্য দিয়ে সিপিএম নেতা শতরূপকে খোঁচা কুণালের

নিয়োগ দুর্নীতির (recruitment scam) জেরে যে শাসক দল বেশ কোণঠাসা, তা আর বলার অপেক্ষা রাখে না। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। এমন আবহে এবার বাম আমলে (CPM regime) দুর্নীতি নিয়ে সরব হয়েছে তৃণমূল। আর এবার তাদের নিশানায় সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। শতরূপের বিলাসবহুল গাড়ি নিয়ে এবার খোঁচা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাম শিবিরের তরুণ ও বেশ জনপ্রিয় নেতা হলেন শতরূপ ঘোষ। একুশের নির্বাচনেও লড়েছিলেন তিনি। তবে জিত হাসিল হয়নি। কিন্তু তবুও রাজনীতির পথ থেকে সরে আসেন নি তিনি। পুরোদমে লাল বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন। পথে নামার থেকে বেশি যদিও তাঁকে তাত্ত্বিক আলোচনায় অংশ নিতে বেশি দেখা যায়। এবার সেই শতরূপই তৃণমূলের নিশানায়।

কুণাল ঘোষের দাবী, যার সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকা, তিনি ২২ লক্ষ টাকার গাড়ি চড়েন কীভাবে? টুইট করে শতরূপের গাড়ির নথি দিয়ে কুণাল লিখেছেন,নির্বাচনী হলফনামায় যাঁর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ, তিনি গাড়ির শোরুমে ২২ লক্ষ টাকা দিলেন কীভাবে? ‘অসৎরূপী শতরূপ ঘোষ’ বলে একটি কার্ডও তিনি পোস্ট করেন।

https://twitter.com/KunalGhoshAgain/status/1640589239149801472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640589239149801472%7Ctwgr%5E0cbe71b26d82977b1c563dfff15da61c64a1c75d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkunal-ghosh-slams-cpm-leader-satarup-ghosh-about-his-new-car-worth-22-lac%2F

এরপাশাপাশি আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র প্রশ্ন তোলেন, “বনি সেনগুপ্তর দামি গাড়ি নিয়ে সবাই মজা করছে, কিন্তু শতরূপের মতো সর্বহারা, শ্রেণি সংগ্রাম করা নেতার যে দামি গাড়ি চড়ার প্রবণতা, তা নিয়ে কেন প্রশ্ন তোলা হবে না? আপনি যদি এত দামি গাড়ি চড়েন, তাহলে লোককে মুখ দেখাবেন কী করে”?

কুণালের এহেন অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শতরূপ। প্রথমের দিকে তিনি যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান নি। তবে পরে সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা। শতরূপের দাবী, গাড়ি কেনার জন্য তাঁর বাবা তাঁকে ১৮ লক্ষ টাকা দিয়েছিলেন। তিনি নিজে ২ লক্ষ টাকার চেক দেন। এর সব নথিপত্রও রয়েছে বলে দাবী করেন লাল শিবিরের নেতা।

RELATED Articles