৭২ ঘণ্টা পরই তৈরি হচ্ছে মহালক্ষ্মী যোগ, সৌভাগ্য খুলবে ৪ রাশির, হাতে আসবে প্রচুর টাকা

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, নবগ্রহ নির্দিষ্ট সময় অন্তর অবস্থান পরিবর্তন করে এবং অন্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে কখনও শুভ, আবার কখনও অশুভ যোগ গঠন করে। আর মাত্র ৭২ ঘণ্টা পরে গঠিত হতে চলেছে অত্যন্ত শুভ মহালক্ষ্মী যোগ। আগামী ৬ এপ্রিল বৃহস্পতি ও শুক্রের যুতিতে গঠিত হবে এই মহালক্ষ্মী যোগ। সৌভাগ্য ও সম্পদের উপর প্রভাব বিস্তারকারী এই দুই গ্রহ শুভ অবস্থানে থেকে এই যোগ গঠন করবে।

দেখে নেওয়া যাক মহালক্ষ্মী যোগের শুভ প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর-

কন্যা রাশি

মহালক্ষ্মী যোগের প্রভাবে প্রচুর শুভ ফল পাবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। আচকমকাই প্রচুর টাকা আসবে আপনার হাতে। আয় বাড়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। জীবনে নানা ক্ষেত্রে এই সময় উন্নতি করবেন আপনি।

বৃষ রাশি

লক্ষ্মী যোগ বা মহালক্ষ্মী যোগের প্রভাবে রাতারাতি ভাগ্য বদলে যেতে চলেছে বৃষ রাশির জাতক-জাতিকাদের। এই সময় মহালক্ষ্মী যোগ ছাড়াও একই সঙ্গে গঠিত হবে মালব্য যোগ ও শশ যোগ। এই তিন যোগেরই শুভ ফল লাভ করবেন বৃষের জাতক-জাতিকারা। জীবনসঙ্গীর থেকে এই সময় পূর্ণ সহায়তা পাবেন আপনি। জীবনে উন্নতির সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। প্রোমোশন পেতে পারেন, বেতনও বাড়বে। নতুন চাকরি পাওয়ারও যোগ আছে এই সময়।

কুম্ভ রাশি

মহালক্ষ্মী যোগের প্রভাবে আর ৭২ ঘণ্টা পর থেকেই ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এর পাশাপাশি মালব্য ও ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবও এঁরা লাভ করতে চলেছেন। এই সময় প্রচুর আর্থিক লাভ হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। মনে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে এই সময় তাও পূর্ণ হবে।

মকর রাশি

আপনি মকর রাশির জাতক-জাতিকা হলে ৬ এপ্রিল থেকে মহালক্ষ্মী যোগ আপনার ভাগ্য বদলে দেবে। আপনি ভাবতেও পারেননি, এমন কোনও সূত্র থেকেই হঠাত্‍ই প্রচুর টাকা আসবে আপনার হাতে। বিশেষ করে মকর রাশির ব্যবসায়ীদের জন্য সামনে খুব ভালো সময় আসছে। কোনও বড় কাজের বরাত পেতে পারেন। বিয়ের কথা পাকা হতে পারে।

RELATED Articles