‘আমি রাজনীতি ছেড়ে দেব যদি আপনি…’ শাহ্‌’র মন্তব্যের কটাক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

গতকাল, শুক্রবার বীরভূমের সিউড়িতে হাইভোল্টেজ সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জনসভা থেকে তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করার পাশাপাশি ‘ভাইপো’ সম্বোধন করেন তীব্র কটাক্ষ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নানান বাক্যবাণে তিনি বিদ্ধ করেন তৃণমূল নেতাকে। এবার এরও পাল্টা দিয়ে শাহ্‌’কে কড়া ভাষায় শানিয়ে টুইট করলেন অভিষেক।

এদিন শাহ সিউড়ির জনসভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যই হল ভাইপো অর্থাৎ অভিষেককে পরবর্তী মুখ্যমন্ত্রী করা। কিন্তু শাহ্‌’র দাবী, তেমনটা একেবারেই হবে না। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপির প্রতিনিধি। তাঁর এহেন মন্তব্যেরই পাল্টা দেন অভিষেক।

টুইট করে অভিষেক লেখেন, “আমার কিছু কাল্পনিক দোষ-ত্রুটি তুলে ধরলেন আপনি। কিন্তু বিজেপি বাংলার যে ক্ষতি করে চলেছে সে ব্যাপারে কিছুই বললেন না” তাঁর আরও সংযোজন, “আমার অস্তিত্ব যদি আপনাকে এতই পীড়া দেয়, তাহলে বাংলাকে তার হকের ১.১৫ লক্ষ কোটি টাকা মিটিয়ে দিন। আমি রাজনীতি ছেড়ে দেব”।

https://twitter.com/abhishekaitc/status/1646881238727421954?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646881238727421954%7Ctwgr%5E7b8c0ab794b4ddd05d872994ac0502d6a7703ee8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fabhishek-banerjee-tweets-amit-shah-over-next-cm-of-west-bengal-issue%2F

ওয়াকিবহাল মহলের মতে, অভিষেকের এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ। এই টুইটের মাধ্যমে দু’দিক দিয়েই শাহ্‌’কে বিঁধলেন তৃণমূল সাংসদ। একদিকে যেমন তিনি ইঙ্গিত দিলেন যে শাহ্‌’র যদি বাংলার প্রতি এতই ভালোবাসা থাকে, তাহলে যেন বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়। আর অন্যদিকে আবার বাংলায় বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক।

বলে রাখি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসক দল। আর এই সমস্ত ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বিজেপি। থেমে নেই ঘাসফুল শিবিরও। তারাও কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করেছে। নানান প্রকল্পে বকেয়া টাকার দাবী নিয়েই বিজেপি বিরুদ্ধে অস্ত্র তুলছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। শাসক-বিরোধী এমন আক্রমণ-পাল্টা আক্রমণ যে নির্বাচনের আঁচ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles