দারুণ খবর! কলকাতা শহরে এবার এক ধাক্কায় অনেকটা কমে গেল গ্যাসের দাম, খুশির হাসি মধ্যবিত্তদের মুখে

দেশকে দূষণহীন জালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তোলার জন্য বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। সেই কারণে এবার প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রেও বেশ বদল এসেছে। আর এর জেরে এবার এক ধাক্কায় অনেকটাই অর্থাৎ ১০ শতাংশ কমে যেতে পারে সিএনজি ও পিএনজি-র দাম। গ্যাস অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা GAIL-এর তরফে জানানো হয়েছে এই দাম কমার তালিকায় রয়েছে কলকাতা-সহ দেশের মোট ১৬টি জায়গা।

জানা যাচ্ছে, এক ধাক্কায় প্রায় ১২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আর এর ফলে সাধারণ মানুষের চাপ যে অনেকটাই কমবে, তা বলাই বাহুল্য। বর্তমান সময়ে জ্বালানির দামবৃদ্ধির কারণে খরচ সামলাতে কালঘাম ছুটছে মধ্যবিত্তদের। এই আবহে যদি জ্বালানির দাম কমে, তাহলে গোটা দেশের প্রায় ১০.৫০ মিলিয়ন পরিবার উপকৃত হবেন।

বলে রাখি, শুধুমাত্র GAIL-ই নয়, দিল্লির ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এনসিআর-সহ নানা স্থানে গ্যাস সরবরাহ করে। তারাও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দিল্লিতে সিএনজির দাম কেজি প্রতি ৭৯.৫৬ টাকা থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৩.৫৯ টাকাতে। এর পাশাপাশি পিএনজি-র দামও কমেছে ৯.৩৩ শতাংশ।

গ্যাসের দাম সবথেকে বেশি কমেছে দক্ষিণ কলকাতা ও বেঙ্গালুরুতে। তবে এই ছাড় মিলবে শুধুমাত্র সিএনজি ও পিএনজি-র ক্ষেত্রেই। সিএনজি-র দাম কমেছে ৭.৮২ শতাংশ ও পিএনজি-র দাম কমেছে ১১.৯৬ শতাংশ। বেঙ্গালুরু ও দক্ষিণ কন্নড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে পিএনজি-র দাম কমেছে ৭ টাকা। অন্যান্য এলাকায় তা কমেছে ৬ টাকা।

GAIL-এর তরফে জানানো হয়েছে, দেওয়াস, সোনিপত, মিরাট, মির্জাপুর, আদিত্যপুর, ধানবাদ, রাইসেন, রৌরকেল্লা-সহ নানান জায়গায় ডোমেস্টিক পিএনজি-র দাম প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে কমে ৫২.৫০ টাকা হয়েছে। সোনিপত ও মিরাটে প্রতি কেজি সিএনজি-র দাম হয়েছে ৮৫ টাকা। দেরাদুন ও দেওয়াসে সেই দাম ৯২ টাকা। ধানবাদ, পুরী, রৌরকেল্লা, আদিত্যপুর, রাইসেনে এই দাম হয়েছে ৯১ টাকা।

RELATED Articles