জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহগুলি সময়ে সময়ে ট্রানজিট করে শুভ ও অশুভ যোগ তৈরি করে, যা মানুষের জীবন ও পৃথিবীকে প্রভাবিত করে। এর পাশাপাশি এমন কিছু গ্রহ এমন বিরল যোগ তৈরি করে, যা বহু বছরের পর তৈরি হয়। ২৩ এপ্রিল থেকে এমনই এক যোগ তৈরি হবে। এর নাম কেদার রাজযোগ।
রাশিফলের ৪টি ঘরে ৭টি গ্রহ অবস্থান করলে এই যোগ তৈরি হয়। তাই কেদার রাজযোগ অত্যন্ত বিরল এক যোগ হিসাবে স্বীকৃত। এই যোগের প্রভাব সমস্ত রাশির উপর দেখা যাবে। তবে ৪টি রাশি রয়েছে, যাদের জন্য এই সময়ে হঠাৎ আর্থিক লাভ এবং সৌভাগ্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। খুলছে আয়ের রাস্তাও।
দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য কেদার রাজযোগ ভালো বলে প্রমাণিত হতে পারে। তাঁরা জীবনের অত্যন্ত ভালো সময়ের মুখে এসে দাঁড়িয়েছেন। এই সময়ে এমন কোনও কাজ করবেন, যা আগামী দিনে আপনাকে ভালো ফল দেবে। সম্মান বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এই সময়ে। পরিবারের মানুষের কাছে আপনার কথার গুরুত্ব বাড়বে। আগামী দিনে ঘটতে পারে এমন কোনও বিপজ্জনক ঘটনাক পূর্বাভাস পেয়ে যাবেন, এবং বুদ্ধি দিয়ে সেই বিপদ সামলে উঠতে পারবেন। এতে সকলের কাছে আপনার সম্মান বাড়বে।
মিথুন রাশি
কেদার রাজযোগ আপনার জন্য শুভ হতে পারে। কারণ এই যোগ আপনার রাশিফলের লগ্ন, দ্বাদশ, নবম এবং একাদশ ঘরে তৈরি হবে। তাই এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে। এর পাশাপাশি আয়ের ক্ষেত্রেও ব্যাপক বৃদ্ধি হতে পারে। এছাড়াও, এই সময়ে আপনার বাড়িতে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে। একই সময়ে, আপনি কাজ এবং ব্যবসার জন্য ভ্রমণ করতে পারেন। এছাড়াও, এই সময়টি শিক্ষার্থীদের জন্য শুভ। চাকরি প্রর্থীরাও এই সময়ে ভালো খবর পেতে পারেন।
মকর রাশি
কেদার রাজযোগ আপনার জন্য অনুকূল হতে পারে। কারণ এই যোগ আপনার ধন, সুখ, পঞ্চম ও ষষ্ঠ ঘরে গঠিত হবে। অতএব, এই সময়ে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এছাড়াও, এই সময়ে আপনি যানবাহন এবং সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন। এই সময়ে আপনি সন্তানের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন। সন্তানের উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি মামলায় জয়লাভ করতে পারেন। এছাড়াও, এই সময়ে অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে।
ধনু রাশি
কেদার রাজযোগ ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে পারে। এই সময়ে আপনি সম্মান ও প্রতিপত্তি পেতে পারেন। এর পাশাপাশি যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা কিছু পদ পেতে পারেন। একই সময়ে, আপনি একটি যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের মায়েরাও খুব আনন্দে থাকবেন। আচমকা আর্থিক লাভও হতে পারে। এর পাশাপাশি ভাই-বোনের থেকেও সুখের খবর পাবেন। এই সময়ে আপনি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ভবিষ্যতে তা থেকে লাভ হবে।





