সাতসকালেই দুঃসংবাদ। ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই ট্রেন। মুখোমুখি সংঘর্ষ হল দুই মালগাড়ির। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক মালগাড়ির চালকের। বেশ কয়েকজন আহত এই ঘটনায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ধাক্কা লাগার পর দুটি মালগাড়ির ইঞ্জিনই উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলার বিলাসপুর-কাটনি রুটের সিংপুর রেলওয়ে স্টেশনে।
ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে সেখানে। দুর্ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে বিলাসপুর-কাটনি রুটে। সূত্রের খবর, আজ, বুধবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ মধ্য়প্রদেশের বিলাসপুর জোনে সিংপুর রেলওয়ে স্টেশনে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় ইঞ্জিন। এমনকি, একটি মালগাড়ির তিনটি বগিও উল্টে গিয়েছে বলে জানা গিয়েছে।
https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1648533845464207361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1648533845464207361%7Ctwgr%5Eea6d723ca44c5521055e3dd69ac6836cf88574e3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ftwo-goods-trains-collided-with-each-other-in-madhya-pradesh-2-engines-caught-fire-workers-feared-trapped-au17-793933.html
সূত্রের খবর, এই দুর্ঘটনায় একটি মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয়েছে। অন্য মালগাড়ির চালক গুরুতর আহত। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। আগুন নেভানোর কাজ চলছে, সেই সঙ্গে চলছে উদ্ধারকাজও। মালগাড়ির ভিতরে দুই রেলকর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাদের বের করে আনার চেষ্টা চলছে।
ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই দুটি মালগাড়ি এক লাইনে চলে আসে। দুটি ট্রেনেরই গতি বেশ বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় আর এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।






