গান অভিনয়ের পাশাপাশি নাচেও জবাব নেই দীপার! স্টেজে উঠে নেচে দর্শকদের মন জয় করলেন স্বস্তিকা

একজন অভিনেতা অভিনেত্রী মানেই যে শুধু অভিনয়ে পারদর্শী এমনটা নয়। তাঁরা যেমন দেখতে সুন্দর, তেমনই আবার গান-নাচেও পারদর্শী। এককথায় যাকে বলা হয় রূপে লক্ষী আর গুণে সরস্বতী। এই যে অভিনেত্রীরা বহুমুখী প্রতিভার অধিকারী, একথার প্রমাণ আমরা অনেক সময়ই পেয়েছি। এই যেমন ‘পিলু’ ধারাবাহিকের পিলুকে আমরা দেখেছি, যেমন দেখতে সুন্দর, তেমনই তাঁর অভিনয় দক্ষতা, আবার সে একজন দক্ষ সংগীত শিল্পী।

পিলুর মত আরও এক অভিনেত্রী রয়েছেন, যে অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী এবং নাচে অনবদ্য। তাঁর অভিনয় যেমন মুগ্ধ করে সকলকে, তেমনই তাঁর নাচ গানও মুগ্ধ করেছে সকলকে। ইনি হলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সেনগুপ্ত বাড়ির বড় বউ দীপা অর্থাৎ সকলের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখা যাচ্ছিল, লাইট-গ্রীন কালারের গাউন পড়ে মাইক হাতে নিয়ে গান গেয়ে ওঠেন। তাঁর গান সকল দর্শকদের মোহিত করেছে। সকলেই অবাক। এত সুন্দর অভিনয়, এত সুন্দর দেখতে, পাশাপাশি এত সুন্দর গান করেন, যা সত্যিই প্রমাণিত হয়, রূপে লক্ষী গুণে সরস্বতী।

এদিন জানা গেল দীপার আরেক প্রতিভার কথা। গান এবং অভিনয় তো ছিলই এবার তার সাথে যুক্ত হল নাচ। হ্যাঁ অনুরাগের ছোঁয়ার অভিনেত্রী দীপা নাচেও অনবদ্য। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পায় যেখানে নাচ করতে দেখা যায় স্বস্তিকাকে। আর তার নাচের কোন জবাব নেই। যা দেখেই বোঝা যায় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী।

আমরা বর্তমানে এমন অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখে থাকি বিশেষ করে অভিনেত্রীদের দেখে থাকি যারা গান গেয়ে নাচ করে দর্শকের হাসির শিকার হয়েছে। ট্রল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার ঠিক বিপরীত হলো দীপা। তার গান এবং নাচের ভিডিও প্রকাশ পাওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি চর্চায় আসেন। তার অসাধারণ নাচ দেখে পাগল তার ভক্তরা।

RELATED Articles