এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম মিঠাই। যেখানে এতদিন মিঠাই এবং সিদ্ধার্থের জুটি সকলের পছন্দ ছিল। সেই সঙ্গে এখন আরো দুই খুদে শিল্পী মন জয় করছে দর্শকদের। তারা হলো মিঠাই এবং সিদ্ধার্থের দুই ছেলেমেয়ে মিষ্টি এবং শাক্য। মিষ্টি চুলবুলি স্বভাব আর শাক্যর চুপচাপ থাকা দর্শকদের অত্যন্ত পছন্দ। মিষ্টি আসার আগে থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে শাক্য।
টিভির পর্দায় তাকে সকলের শাক্য বলেই চেনে। মিঠাই হারিয়ে যাওয়ার পর এই ছেলেকে নিয়েই নিজের জীবন কাটিয়ে ছিল সিদ্ধার্থ। তবে সময় কিছুটা কেটে যাওয়ার পরে গল্পে আবার মিঠাই ফিরে এসেছে এই মুহূর্তে মিঠাই সিদ্ধান্তের সংসার পুরোপুরি পরিপূর্ণ। এখন সিদ্ধার্থ মিঠাই আর তাদের দুই সন্তান মিলে মোদক পরিবার জমজমাট। কিন্তু পর্দার উল্টোদিকে শাক্য একেবারে অন্য মানুষ।
প্রসঙ্গত শাক্যের চরিত্রে দর্শক দেখছেন ধৃতিষ্মান চক্রবর্তী। আর ধৃতিষ্মানের তার অনস্ক্রিন বাবা অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের সঙ্গে অনেক মিল রয়েছে। আর সে কথা নিজে মুখেই এক সাক্ষাৎকারে জানিয়েছিল এই ক্ষুদে শিল্পী। এবার সেই প্রমাণ সকলের সামনেই মিলল। আদৃত যে অসাধারণ সুন্দর গান গাইতে পারেন এবং তার গানের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে সে কথা ভক্তরা সকলেই জানেন। এমনকি পর্দার সিদ্ধার্থের নিজের একটি ব্যান্ড রয়েছে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই তাকে দেখা যায় নানা জায়গায় শো করতে।
এবার সেই একই গুন দেখা গেল শাক্য ওরফে ধৃতিষ্মানের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’ ছবিতে গাওয়া সনু নিগমের বিখ্যাত গান ‘হ্যায় ইয়ে দিল’ গাইছে সে। এর আগেও বেশ কয়েকবার তাকে সোশ্যাল মিডিয়াতে গান গাইতে শোনা গেছে। আর তার গানের গলা শুনে রীতিমতো মুগ্ধ ভক্তরা।





