রাজু ঝাঁ-এর পর ফের এক ব্যবসায়ীকে শুটআউট, দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় বিজেপি নেতাকে গুলি, চাঞ্চল্য আসানসোলে

শক্তিগড়ে জাতীয় সড়কের উপর প্রকাশ্যে ব্যবসায়ী রাজু ঝাঁ-কে গুলি করার ঘটনা এখনও দগদগে। সেই খু’নের ঘটনার সুরাহা এখনও হয়নি। আর এরই মধ্যে ফের তেমনই এক ঘটনা ঘটল আসানসোলে। আর তা নিয়ে বেশ নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্যে।

রাজু ঝাঁ-য়ের মতোই একই কায়দায় খু’ন করা হল এক ব্যবসায়ীকে, নিজের গাড়ির মধ্যে তাকে গুলি করে আততায়ীরা। ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। তারা দেখেন, গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়ক চান্দা মোড়ের কাছে। সূত্রের খবর, আজ, শনিবার স্থানীয়রা দেখেন রাস্তার ধারে একটি স্করপিও গাড়িতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ।

এমন দৃশ্য দেখামাত্র খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এই রাজেন্দ্র সাউ রানীসাইরের বাসিন্দা। স্থানীয় এক রেশন দোকানের মালিক তিনি। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, ব্যবসা সংক্রান্ত কোনও কারণে হামলা করা হয়েছে ওই ব্যক্তির উপর। তবে এর পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED Articles