Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • রাইস মিলে চুরি হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, তিহাড়ে বসেই চুরির অভিযোগ করলেন অনুব্রত, ভার্চুয়াল শুনানিতে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন
রাইস মিলে চুরি হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, তিহাড়ে বসেই চুরির অভিযোগ করলেন অনুব্রত, ভার্চুয়াল শুনানিতে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন

রাইস মিলে চুরি হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, তিহাড়ে বসেই চুরির অভিযোগ করলেন অনুব্রত, ভার্চুয়াল শুনানিতে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন

Tina
11/05/2023
Share This Article

গরু পাচার মামলায় আপাতত তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে গ্রেফতার করার পরই তাঁর নানান অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে অনুব্রত আসানসোলের সিবিআই আদালতে জানান যে তাঁর রাইস মিলে চুরি হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছেন না। সেই কারণে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানান কেষ্ট।

এদিন দিল্লির তিহাড় জেল থেকে আসানসোলের সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এদিন বিচারক তাঁকে দেখে বলেন, “আপনাকে খুব ক্লান্ত লাগছে। অনুব্রতবাবু, কেমন আছেন”? এর উত্তরে অনুব্রত জানান যে তাঁর শরীর একেবারে ভালো নেই, নানা অসুবিধা হচ্ছে। জেলের মেডিক্যাল ওয়ার্ডে থাকা সত্ত্বেও নানারকম অসুবিধা হচ্ছে বলে জানান তৃণমূল নেতা।

এরপর মামলার বিষয়ে কথা বলেন অনুব্রত। বিচারককে তিনি জানান, “স্যর, রাইস মিলে চুরি হচ্ছে। অ্যাকাউন্টটা ডি-ফ্রিজ করে দিন। রাইস মিলের দুটি অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। শ্রমিকরা পেমেন্ট পাচ্ছে না। ২০০ লেবার আছে। বহু জিনিসপত্র নষ্ট হচ্ছে”।

বিচারক বলেন, “আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার ও সিবিআই – দু’পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে”।

এদিন অনুব্রতর আর্জি শোনার পর তাঁর আইনজীবীকে এই আবেদনের বিষয়টি জানান বিচারক। তিনি তিহাড়ের জেল সুপারকে অর্ডার কপিতে নির্দেশ যাতে অনুব্রতর সমস্তরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়। আগামী ৭ই জুন এই মামলার ফের শুনানি রয়েছে।

এদিন গরু পাচার মামলার কেস ডায়েরি দেখতে চান বিচারক। কয়েক পাতা দেখার পর একটা জায়গায় এসে বেশ কিছুক্ষণের জন্য আটকে যায় বিচারকের চোখ। এরপর বিচারক জানতে চান যে আব্দুল লতিফের মামলাটি কবে রয়েছে? সরকারি আইনজীবী উত্তরে জানান, আগামী ২০শে মে রয়েছে সেই মামলা।

Categories West Bengal Tags Account, Anubrata Mandal, Asansol CBI Court, cattle smuggling case, defreeze, Tihar jail
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

শ্বশুরের কাছে পণ হিসেবে বাইকের দাবী বরের, শুনেই ক্ষেপে গেলেন বরের বাবা, বিয়ের মণ্ডপেই ছেলেকে জুতোপেটা বৃদ্ধের

এবার ডাক্তারিতেও চালু হবে ডিপ্লোমা কোর্স, নবান্নে রিভিউ মিটিংয়ে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আরও অন্যান্য খবর

Uttam Kumar, Uttam Kumar Birth Centenary, Mahanayak Uttam Kumar, Bengali Cinema, Uttam Kumar Birthday, West Bengal Government, Kolkata Film Festival, Bengali Film Industry, Uttam Kumar Centenary Celebration, উত্তম কুমার, উত্তম কুমারের জন্মশতবর্ষ, মহানায়ক উত্তমকুমার, বাংলা সিনেমা, উত্তমকুমারের জন্মদিন, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলা চলচ্চিত্র, উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন

‘উনি নায়কদের নায়ক, তাই…’ ফের চমক মুখ্যমন্ত্রীর! প্রয়াণ দিবসে করেছিলেন মূর্তি স্থাপন, ১৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে, উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর চলবে বিশেষ উদযাপন! শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি ভাগ করলেন শুভেন্দু অধিকার?

Khabor24x7 NewsDesk
14/08/2026
Dadagiri, Dev, Kunal Ghosh, Sajal Ghosh, Madan Mitra, Zee Bangla, Dadagiri New Season, Bengali Television, Tollywood News, Dev Dadagiri, দাদাগিরি, দেব, কুণাল ঘোষ, সজল ঘোষ, মদন মিত্র, জি বাংলা, দাদাগিরি নতুন সিজন, বাংলা টেলিভিশন, টলিউড খবর, দেবের দাদাগিরি

বাংলা টেলিভিশনের পর্দায় এবার বাড়তে চলেছে পারদ! ময়দান ছেড়ে দাদাগিরির মঞ্চে এবার রাজনৈতিক লড়াই? কুণাল, সজল ও মদন মিত্র একসঙ্গে! সামলাতে পারবেন তো ‘ভালো তৃণমূল’ দেব?

Khabor24x7 NewsDesk
14/08/2026
dadagiri operation sindoor hero dev salute

পাকিস্তান ড্রোন অ্যা*টাককে প্রতিহত করা থেকে শুরু করে দেশের জন্য একাধিকবার মৃ’ত্যুর মুখোমুখি! স্বাধীনতা দিবসের প্রাক্কালে, দাদাগিরির মঞ্চে হাজির অপারেশন সিঁদুরের নায়ক! তার বীরত্বের গল্প শুনে স্যালুট ঠুকলেন দেব!

Tithi Chakraborty
14/08/2026
Biswarup Bandyopadhyay, Biswarup Bandyopadhyay Statement, Bengali Actor, Tollywood News, Student Protest, Jantar Mantar Protest, Jharkhand Student Protest, Selective Protest, Social Media Post, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলা অভিনেতা, টলিউড খবর, ছাত্র আন্দোলন, যন্তর মন্তর আন্দোলন, ঝাড়খণ্ড ছাত্র আন্দোলন, সুবিধাবাদী প্রতিবাদ, সোশ্যাল মিডিয়া পোস্ট

‘উচ্চ কোটির ভণ্ড…দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, যন্তর মন্তরের জন্য আবেগপ্রবণ, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মৌনতা! সুবিধাবাদী প্রতিবাদীদের কড়া বার্তা ‘গোরাচাঁদ’ বিশ্বরূপের!

Khabor24x7 NewsDesk
13/08/2026
Sonu Nigam, Sonu Nigam Statement, Sonu Nigam Student Protest, Student Protest, Bollywood News, Sonu Nigam Surgery, Sonu Nigam Latest News, Bollywood Singer, Delhi Student Protest, সোনু নিগম, সোনু নিগমের বক্তব্য, সোনু নিগম ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন, বলিউড খবর, সোনু নিগমের অস্ত্রোপচার, সোনু নিগমের নতুন খবর, বলিউড গায়ক, দিল্লির ছাত্র আন্দোলন

‘আমি বাবাকে কথা দিয়েছি যে…’, বিরক্তি প্রকাশ করে এড়িয়েছিলেন প্রশ্ন! সমালোচনা হতেই সাফাই, অবশেষে নীরবতা ভেঙে ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকার আসল কারণ জানালেন সোনু নিগম!

Khabor24x7 NewsDesk
13/08/2026
Jeet, Dev, Jeet vs Dev, KBBKBD, Keu Bole Biplobi Keu Bole Dakait, Dhumketu, Rana Sarkar, Tollywood News, Bengali Cinema, Advance Booking, জিৎ, দেব, জিৎ বনাম দেব, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কেবিবিকেবিডি, ধূমকেতু, রানা সরকার, টলিউড খবর, বাংলা সিনেমা, অগ্রিম বুকিং

আগাম বুকিংয়ে দেবের থেকে পিছিয়ে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’? রানা সরকারের ‘স্যাডিস্ট মেন্টালিটি’ পোস্ট ঘিরে বিতর্ক! পাল্টা কী জবাব ধেয়ে এল ‘ধূমকেতু’র প্রযোজকের দিকে?

Khabor24x7 NewsDesk
13/08/2026
অবশ্যই পড়ুন
‘উনি নায়কদের নায়ক, তাই…’ ফের চমক মুখ্যমন্ত্রীর! প্রয়াণ দিবসে করেছিলেন মূর্তি স্থাপন, ১৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে, উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর চলবে বিশেষ উদযাপন! শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি ভাগ করলেন শুভেন্দু অধিকার?
বাংলা টেলিভিশনের পর্দায় এবার বাড়তে চলেছে পারদ! ময়দান ছেড়ে দাদাগিরির মঞ্চে এবার রাজনৈতিক লড়াই? কুণাল, সজল ও মদন মিত্র একসঙ্গে! সামলাতে পারবেন তো ‘ভালো তৃণমূল’ দেব?
পাকিস্তান ড্রোন অ্যা*টাককে প্রতিহত করা থেকে শুরু করে দেশের জন্য একাধিকবার মৃ’ত্যুর মুখোমুখি! স্বাধীনতা দিবসের প্রাক্কালে, দাদাগিরির মঞ্চে হাজির অপারেশন সিঁদুরের নায়ক! তার বীরত্বের গল্প শুনে স্যালুট ঠুকলেন দেব!
‘উচ্চ কোটির ভণ্ড…দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, যন্তর মন্তরের জন্য আবেগপ্রবণ, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মৌনতা! সুবিধাবাদী প্রতিবাদীদের কড়া বার্তা ‘গোরাচাঁদ’ বিশ্বরূপের!
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল