নির্জলা একাদশী থেকেই ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, লক্ষ্মীনারায়ণের কৃপায় প্রশস্ত হবে লাভের পথ, মিলবে প্রচুর অর্থ

আগামীকাল, বুধবার ৩১ ডিসেম্বর নির্জলা একাদশী। সারা বছরে যে ২৪টি একাদশী পালিত হয়, তার মধ্যে এই একাদশীই সবচেয়ে বড়। স্বয়ং ভীম এই একাদশী করেছিলেন, তাই এটি ভীমসেনী একাদশী নামেও পরিচিত। জ্যোতিষ মতে এই নির্জলা একাদশী থেকে একাধিক রাশির শুভ সময়ের সূচনা হবে। এর ঠিক এক দিন আগেই রাশি পাল্টেছে শুক্র।

জ্যোতিষ গণনা অনুযায়ী নির্জলা একাদশীর দিনের গ্রহগতি ৪ রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যবৃদ্ধির দিকে ইশারা করছে। লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা। এই ৪ রাশির জাতক-জাতিকাদের অর্থাভাব দূর হবে। পাশাপাশি সাফল্য লাভের পথও প্রশস্ত হবে। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

জ্যোতিষ মতে নির্জলা একাদশীতে কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে ধন বর্ষার প্রবল যোগ রয়েছে। আকস্মিক ধন লাভ করতে পারেন এই রাশির জাতক। আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে। অর্থ আগমনের পথ প্রশস্ত হবে কর্কট রাশির জাতকের। যার ফলে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন।

বৃশ্চিক রাশি

এ সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অধিকাংশ কাজে সাফল্য লাভ করবেন। ছাত্রদের জন্য সময় অনুকূল। এ সময়ে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবেন, একাগ্রতা বাড়বে। এর ফলে ভালো পরিণাম লাভ করবেন বৃশ্চিক জাতক-জাতিকারা। অন্য দিকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত হবে।

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নির্জলা একাদশী থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি হবে। যে মেষ জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা উন্নতি লাভ করবেন। আবার চাকরিজীবীদের জন্যও সময় খুব ভালো। এ সময়ে মেষ রাশির চাকরিজীবী জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন। ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

তুলা রাশি

নির্জলা একাদশী থেকে তুলা রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন। কেরিয়ারে সাফল্যের পথ প্রশস্ত হবে। জমি-বাড়ির সুখ-সৌভাগ্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকা। আবার লগ্নির পরিকল্পনা করে থাকলে সময় খুব ভালো। এই লগ্নির ফলে ভবিষ্যতে অর্থ লাভ করতে পারবেন।

RELATED Articles