নবান্নের বিজ্ঞপ্তিতে খুশি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মীরা

শেষ পর্যন্ত হাসি ফুটলো মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মীদের মুখে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছিল তা ফলপ্রসূ হতে চলেছে আগামী অর্থবর্ষ থেকেই। সদ্য নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসার কর্মীদের ন্যূনতম বেতন ৫ হাজার ৯৫৩ টাকা থেকে ৪ হাজার ৪৭ টাকা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। পাশাপাশি বেতন বেড়েছে সিনিয়রদেরও। তাঁদের সর্বোচ্চ বেতন করা হয়েছে ১৪ হাজার টাকা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর