বিহারের থেকেও খারাপ অবস্থা আজকের বাংলার জানালেন বিশেষ পর্যবেক্ষক

তৃতীয় দফার ভোটের আগে রাজ্যে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানালেন যে আগের বিহারের মতো অবস্থা আজকের বাংলার। এই কারনেই তৃতীয় দফার ভোটে রাজ্যে ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাবস্থা করা হয়েছে।

আরও পড়ুন – মোদীকে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের।

আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানান যে, “১০ বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেই একরকম অবস্থা। বিহারের মানুষ ও রাজনৈতিক দল বুঝে গেছে যে, মারপিট করে নির্বাচন হয় না। কিন্তু, পশ্চিমবঙ্গে সেটা এখনও কেউ বোঝেনি। তাই এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা সম্ভব নয়।” তিনি আরও বলেন যে, “বিহারে এখন মাত্র ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। কিন্তু বাংলার ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর