অনেক টালবাহানার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এর জেরে তাপমাত্রা আগের থেকে একটু কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। পাহাড়েও আগামী পাঁচদিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছে যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। গত ছ’দিন মালদহে আটকে থাকার পর অবশেষে ১৮ জুন থেকে সক্রিয় হয় মৌসুমি বায়ু। এরপর ১৯ জুন বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু ঢুকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আজ, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ নানান জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাহাড়ে আজ থেকেই তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এর জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্ষা ঢোকার ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমেছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিনদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। আকাশ মেঘলা থাকার কারণে কিছু জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমেছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার