এখন আষাঢ় মাস চলছে। আগামী ১৭ জুলাই শেষ হবে আষাঢ় মাস। পরদিন থেকে শুরু হবে শ্রাবণ মাস। যে মাসটা ভগবান শিবের মাস বলে বিবেচনা করা হয়। সেইসঙ্গে শ্রাবণ মাসে একাধিক যোগ তৈরি হচ্ছে। মহাদেবের আশীর্বাদ থাকার পাশাপাশি ওই যোগের ফলেও কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদেরও শ্রাবণ মাস অত্যন্ত ভালো কাটবে। যে সিংহ রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ খবর পাবেন। মহাদেবের কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি বাড়ব। আটকে থাকা অর্থ আসবে। কোনও গাড়ি কিনতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ হতে চলেছে। আটকে থাকা কাজ পূর্ণ হবে। কোনও কোনও মিথুন রাশির জাতকরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। কোনও শুভ খবর লাভ করবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকরা প্রসন্ন হবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
মীন রাশি
শ্রাবণ মাসে সুখে-শান্তিতে দিন কাটবে মীন রাশির জাতক-জাতিকাদের। মহাদেবের আশীর্বাদ মিলবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিবাহিত জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সহায়তা পাবেন। কেরিয়ারের নিরিখে ভালো ফল মিলবে। জীবনে উন্নতি হবে।
তুলা রাশি
শ্রাবণ মাসেও তুলা রাশির জাতক-জাতিকারাও মহাদেবের আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাস অত্যন্ত ফলদায়ী কাটবে। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। মহাদেবের কৃপায় মনস্কামনা পূরণ হবে। চাকরিতে উন্নতির যোগ আছে। চাকরিতে নয়া কোনও সুযোগও মিলবে।





