আর আটদিন পরেই শুরু হবে শ্রাবণ মাস। বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। তবে শিবের প্রিয় মাসের প্রথম দিনটা এবার সোমবার পড়ছে না। এবার পয়লা শ্রাবণ পড়েছে মঙ্গলবার। তবে তাতে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না কেউ।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে চারটি রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে শিবের কৃপা থাকবে। তাঁরা জীবনে অত্যন্ত সাফল্য লাভ করবেন। অভাব হবে না অর্থের।
দেখে নেওয়া যাক, কোন কোন রাশি লাভবান হতে চলেছে-
তুলা রাশি
ভোলেনাথের আশীর্বাদে শ্রাবণ মাসে কেরিয়ারের নিরিখে ভালো ফল লাভ করবেন তুলা রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কাজ বারবার আটকে যাচ্ছিল, তাতে ইতিবাচক ফল মিলবে। নয়া ব্যবসা শুরু করার জন্য শ্রাবণ মাস ভালো সময় বলে বিবেচিত হবে। শ্রাবণ মাসে কোনও নয়া কাজ শুরু করতে পারবেন। তুলা রাশির জাতকদের জন্য ভালো সময় নিয়ে আসছে ভোলেনাথের প্রিয় শ্রাবণ মাস। চাকরিতে পরিস্থিতি ভালো থাকবে।
সিংহ রাশি
শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক-জাতিকারা চাকরির বিষয়ে সুখবর পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির নয়া সুযোগ আসবে। কোথাও বিনিয়োগ করে থাকলে শ্রাবণ মাসে ভালো রিটার্ন পাবেন। শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের বিনিয়োগ করার পরিকল্পনা করলেও সফল হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখছেন, তা শিবের আশীর্বাদে অবশেষে শ্রাবণ মাসে পূরণ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। তাতে সাফল্যও লাভ করবেন। অর্থের কোনও অভাব হবে না।
মেষ রাশি
শিবের আশীর্বাদে পুরো শ্রাবণ মাস অত্যন্ত ভলো কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। গ্রহের সেনাপতি মঙ্গলের কৃপায় এমনিতেই মেষ রাশির জাতকরা ভাগ্যবান হন। যে কোনও কাজে তাঁরা ভাগ্যের সহায়তা পেয়ে থাকেন। সেইসঙ্গে শ্রাবণ মাসে তাঁরা শিবের আশীর্বাদ পাবেন। জীবনে সাফল্য লাভ করবেন। বড় কিছু লাভের আশা করতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা। ঝুট-ঝামেলা কাটিয়ে বিবাহিত জীবনে সুখ-শান্তি ফিরবে। বাড়বে প্রেম।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!