অক্টোবর মাসে বছরের শেষ সূর্য গ্রহণ। ১৪ অক্টোবর এই গ্রহণ হতে চলেছে। এটি বলয়গ্রাস সূর্য গ্রহণ হবে। বছরের দ্বিতীয় ও শেষ সূর্য গ্রহণ ১৪ অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত্রি ২টো ২৫ মিনিটে। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না।
তবে জ্যোতিষশাস্ত্র মতে, এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে মানব জীবনের উপর। ভারতে দেখা না যাওয়ায় এই গ্রহণের সূতককাল মান্য হবে না। জ্যোতিষ অনুযায়ী, বছরের শেষ সূর্য গ্রহণ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ। এই সময় নানান সমস্যায় জড়াবেন এই রাশির জাতক-জাতিকারা।
দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য বছরের শেষ সূর্যগ্রহণ অশুভ-
বৃষ রাশি
বছরের শেষ সূর্য গ্রহণ বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। এ সময়ে অর্থাভাব, অনটনে জীবন ঘিরবে। তার পাশাপাশি লোকসানের সম্ভাবনাও থাকছে। তাই আপনারা নিজের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। বাজেট মেনে কাজ করলে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। এ সময়ে কোনও বিবাদে জড়াবেন না। তা না-হলে সমস্যা আরও বাড়বে।
মেষ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সূর্য গ্রহণ নেতিবাচক প্রভাব নিয়ে আসছে। আপনারা এ সময়ে নিকটাত্মীয়দের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। তাই কারও ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আবার এই রাশির চাকরিজীবীদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। অফিসে সতর্ক থাকুন। সহকর্মী ও আধিকারিকদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। তাঁদের সঙ্গে কোনও তর্কে না-জড়ানোই ভালো। এ সময়ে কাউকে নিজের কোনও গোপন কথা জানাবেন না।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর সূর্য গ্রহণের খারাপ প্রভাব পড়তে পারে মানসিক অবসাদের সম্ভাবনা রয়েছে। আপনাদের মেজাজ খিটখিটে থাকবে। এ সময়ে ভেবেচিন্তে কথা বলতে হবে আপনাদের। তা না-হলে আপনার কথার ভুল মানে ধরে নিতে পারে কেউ।
কন্যা রাশি
জ্যোতিষ অনুযায়ী কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য গ্রহণ বিশেষ শুভ নয়। এ সময়ে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে মতভেদ হতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। এ সময়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।






